Homeসংবাদ"লাইব্রেরি হচ্ছে এক ধরনের...

“লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল”

মাইন উদ্দিন, শাবিপ্রবি:

জ্ঞানের চর্চা, সংরক্ষণ ও মানবজাতির কল্যানে জ্ঞান বিতরণের জন্য কালের প্রয়োজনে গড়ে উঠেছে গ্রন্থাগার। আজ আমরা যে আধুনিক গ্রন্থাগার দেখি তার ইতিহাস দুই হাজার বছরের বেশি। তবে এর আগে ৪০০০-৫০০০ বছর পূর্বেও গ্রন্থাগারের অস্তিত্ব ছিলো বলে ধারণা করেন গবেষকরা। মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরি আধুনিক লাইব্রেরির অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।
২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রীপরিষদের এক সভায় ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে গৃহীত হয়। ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিকে স্বরণে রাখতে এই দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকে এই দিনটি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালন হয়ে আসছে।

গ্রন্থাগার দিবসে শাবিপ্রবির শিক্ষার্থীদের ভাবনা জানতে চাইলে শিক্ষার্থীরা তাদের ভাবনা তুলে ধরেন,

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বই পড়ার বিভিন্ন মাধ্যম রয়েছে পিডিএফ ফরম্যাট, ই-বুক, কিংবা অনলাইন লাইব্রেরি।তবুও ছাপানো বইয়ের যে একটা গন্ধ ও অনুভূতি, তা কোনো ডিজিটাল মাধ্যমে পাওয়া সম্ভব হয় না। এবং সেই ছাপানো বইয়ের ভান্ডার হচ্ছে গ্রন্থাগার। আমাদের দেশে পাবলিক গ্রন্থাগারের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বর্তমানে ‘গ্রন্থাগার দিবস’ পালনের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই দিবসকে কেন্দ্র করে সেমিনার, প্রতিযোগিতা আয়োজন করা হয়। বই মানুষের চিন্তা-চেতনা বিকাশ করে, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরিতে ‘গ্রন্থাগার দিবসকে’ কেন্দ্র করে সেমিনার, রচনা প্রতিযোগিতা, বইমেলা ইত্যাদি আয়োজন করা যেতে পারে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বই পড়ায় অনুপ্রাণিত করবে এবং জ্ঞানের চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

ফারজানা আক্তার রিমি
সমাজকর্ম বিভাগ(২০১৯-২০)

প্রমথ চৌধুরীর মতে, ‘লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল।’পাঠাগার শুধু ভালো ছাত্রই নয়, ভালো মানুষও হতে শেখায়। প্রযুক্তির প্রসারে আমাদের ঐতিহ্যবাহী গ্রন্থাগার সংস্কৃতির গুরুত্ব ভুলে গেলে চলবে না। পাঠক সৃষ্টি, গবেষণা সহায়তা, সাহিত্যচর্চা এবং মুক্তচিন্তার বিকাশে গ্রন্থাগারের অবদান অপরিসীম।
আশ্চর্যের বিষয় হলো, মানব জীবনে গ্রন্থাগারের অবদান সম্পর্কে আমরা সম্ভবত সবচেয়ে কম জানি, জানতে চাইও না। আর সে কারণেই আজকের বাংলাদেশে গ্রন্থাগার এক বিরাট ঐতিহ্যের ধারক হয়েও, একটি ঋদ্ধ উত্তরাধিকারী হয়েও কোনো এক অজানা পরিণতি বহন করতে যাচ্ছে বলে শঙ্কা জাগে। কেননা ক্রমশ পাঠবিমুখ,বইবিমুখ সর্বোপরি জ্ঞানবিমুখ হওয়ার এক উদগ্র প্রতিযোগিতায় লিপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। অথচ বই ও পাঠকের মেলবন্ধনেই গ্রন্থাগার। আর তাই কমতে থাকা পাঠক নিয়ে আমাদের গ্রন্থাগার বা পাঠাগারগুলো শুধু ভবন আর বই নিয়ে নির্বাসিত কাল যাপন করবে কিনা, তা ভেবে দেখা প্রয়োজন। তাই ২০২৫ সালের গ্রন্থাগার দিবসে আমাদের অঙ্গীকার হোক—আমরা সবাই পাঠাগারমুখী হব, জ্ঞানচর্চাকে আরও বিস্তৃত করব এবং নতুন প্রজন্মকে বইয়ের আলোয় আলোকিত করব।

সুস্মিতা ভট্টাচার্য মৌ
নৃবিজ্ঞান বিভাগ (২০২০-২১)

“কত নদী সমুদ্র পর্ব্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে— কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে। এসো এখানে এসো, এখানে আলোকের জন্মসঙ্গীত গান হইতেছে।”— রবীন্দ্র রচিত ‘লাইব্রেরী’ প্রবন্ধ।
পাঠ্যসূচি থেকে সংস্কৃতিচর্চা, বিদ্যার্জন থেকে জ্ঞানগর্ভ গবেষণা— সব ক্ষেত্রেই লাইব্রেরির অপরিমেয় ভূমিকা। অন্তহীন জ্ঞানের উৎস লাইব্রেরী শিক্ষা ও সংস্কৃতির এক নীরব সাধনক্ষেত্র। লাইব্রেরী চর্চার মধ্যে দিয়ে একটি জাতি নতুন পথের দিশা পায়, বুদ্ধিভিত্তিক জাতির আখ্যা লাভ করে। গ্রন্থাগার হতে পারে একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড।ডিজিটাল যুগে পাঠাগারে আসা পাঠকের সংখ্যা কমেছে অনেক। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের জ্ঞান জমা বইয়ের আবাসস্থল লাইব্রেরী যে জ্ঞানচর্চার একটা গণপরিসর তৈরি করেছে,ডিজিটাল প্ল্যাটফর্ম তার বিকল্প হতে পারে না। ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানে রাস্তায় চলমান বা স্কুলের আঙিনায় দাড়ানো বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরীর সঙ্গে আমার বাল্যস্মৃতি নিবিড়ভাবে জড়িত। এই সাহিত্য কেন্দ্রের একজন পাঠক ছিলাম। আমার পাঠক্ষুদা মিটতো এখান থেকেই। দেশে জেলা শহরের অনেক পুরাতন লাইব্রেরী বন্ধ হওয়ার পথে। ছোট ছোট গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে গেছে এক এক করে। আলো নিবে যাওয়ার মতো। জ্ঞানচর্চার গণপরিসরে অন্ধকার নেমে না আসুক।

হাফিজুর ইসলাম
অর্থনীতি বিভাগ(২০২১-২২)

বই মানেই তো জ্ঞান,
বই মানেই তাও আলো,
বই পড়লে দূর হয়ে,
মনের সকল কালো,
“কাজী নজরুল”
শতাব্দীর পর শতাব্দী জুড়ে জ্ঞানের প্রচার ও প্রসার ঘটাতে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । যদিও গ্লোবালাইজেশনের যুগে ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জীবনের প্রায় প্রতিটি স্থর। কিন্তু একটা গ্রন্থাগার যে পরিমাণ পাঠক মনের তৃপ্তি মিঠায় ডিজিটাল প্লাটফর্ম দ্বারা তা কখনোও সম্ভব নয়। বরং এ-ই প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বিমুখ করতেছে, কমছে লাইব্রেরীর সাথে তাদের সম্পর্ক যার ফলে বর্তমান সময়ে লাইব্রেরি এক প্রকার অকেজো প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে। তাই জ্ঞান চর্চা চির পরিচিত স্থান লাইব্রেরির সাথে সম্পর্ক বৃদ্ধি করে প্রযুক্তির একপাক্ষিক আগ্রাসন থেকে নিজের মনন কে মুক্ত চর্চার সুযোগ দেয়। অজপাড়াগাঁ থেকে অট্টালিকার শহরের প্রতিটি গলিতে জ্ঞান চর্চার জন্য গ্রন্থাগার গড়ে তুলি। তাই হুমায়ূনের ভাষায় “বই পড়া মানে নিজেকে জানা,আর গ্রন্থাগার হলো সেই জানার ঠিকানা”।
সবাই কে গ্রন্থাগার দিবসের শুভেচ্ছা।

কফিল আহমেদ
সমাজবিজ্ঞান বিভাগ (২০২২-২৩)

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি...

spot_img

পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিয়ে হুমকি দেওয়া ও তার মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম আশরাফুল ইসলাম (২৫)। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ। ‎‎ মঙ্গলবার...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে গাছগাছালি ভেঙ্গে পড়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ ও সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় মুন্সিবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। দু’দিনের...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বোরো ধান ও সবজি ক্ষেত। কওলার হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকায় ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন। ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সম্পূর্ণ এলাকার বোরো ধান ও শাকসবজি বিনষ্ট হওয়ার আশঙ্কা...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শ্রমিক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও রোদ না থাকায় ধান কাটা ও শুকানো- দুই প্রক্রিয়াই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকার কৃষকরা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এখনও পুরোপুরি পরিপক্ষ না হলেও সম্ভাব্য পানির চাপ থেকে ফসল রক্ষায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন তারা। এতে একদিকে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিক ও আধুনিক কৃষিযন্ত্রের সংকটে চরম...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও তেল সংকট, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলার হাওরাঞ্চলে ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও ধান কাটার ধুম পড়ায় খুশির...

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।‎‎শাবি প্রেসক্লাবের...

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। https://www.youtube.com/embed/68TEY9Pjnc4 তিনি বলেছেন, এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা...

অপরিকল্পিত বাঁধে বাড়ছে ঝুঁকি, রাবার ড্যামের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ ধান কাটার মৌসুমেও সুনামগঞ্জের দেখার হাওরে ফসল ঘরে তোলার বদলে পানি ঠেকাতে লড়াই করছেন কৃষকরা। গুরুত্বপূর্ণ উথারিয়া বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন তারা। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। চারটি উপজেলাজুড়ে বিস্তৃত ৮ হাজার ৯১০ হেক্টরের দেখার হাওরে...