Homeসংবাদফেঞ্চুগঞ্জে সিলেট জেলা প্রেসক্লাবের...

ফেঞ্চুগঞ্জে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত

স্টাফ রিপোর্ট:

ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সম্পাদক মঈন উদ্দিন ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন-এর সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে অবস্থিত জমিরুন নেসা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের গ্রুপ চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সাবেক সেনা সদস্য জসিম উদ্দিন সেলিম ও প্রবাসী দুলাল’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু রবিন্দ্র কুমার নাথ।
প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু রবিন্দ্র কুমার নাথ ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ততা তুলে ধরে তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সন্তানেরা বেশিরভাগই এই স্কুলে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হয়েছেন। আজ তারা সমাজের বিভিন্নস্থানে উচ্চপদে কর্মরত আছেন। এই স্কুলের অনেক শিক্ষার্থী শুধু সিলেটেই নয়, রাজধানী ঢাকাসহ দেশের বাইরেও বড় বড় পদে আসীন রয়েছেন। তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে আসছেন। তারা শুধু আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার গর্ব নয়, তারা গোটা সিলেট এমনকি দেশের গর্ব। এটি ফেঞ্চুগঞ্জবাসীর জন্য আসলে অত্যান্ত খুশির সংবাদ।

সংবর্ধিত অতিথি সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন বলেন, ফেঞ্চুগঞ্জ আসি সৌন্দর্যের খোঁজে। সিলেটের সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা। আমি ছাত্র জীবন থেকে সুযোগ পেলে প্রায়ই এই এলাকায় আসি।
তিনি বলেন, আপনারা জানেন সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রতিদিন অনেক ব্যস্ততার মধ্যে সাংবাদিকদের থাকতে হয়। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় অনেক কাজ, অনেক কষ্ট সহ্য করতে হয় আমাদের। গত ৫ আগস্ট যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমাদের একজন সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পাশাপাশি অনেক সাংবাদিক আহত হয়েছেন। এতোকিছ্ মোকাবিলা করার পরেও আমরা চাই যে সবসময় আপনাদের পাশে থাকতে। যেকোনো পরিস্তিতিতে আমরা আমাদের দেশকে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করতে চাই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা সম্মানের জন্যই সাংবাদিকতা করি। সম্মানিত পেশা হিসেবে আপনারা পড়ালেখার পর এই পেশায় আসতে পারেন। আমি প্রত্যাশা করি, আপনারা এখানে অনেকে চিকিৎসক, ইঞ্জিনিয়ার হবেন, হয়তো দেশ ও রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা যাই করিনা কেনো, দেশকে ভালবাসবো। রাষ্ট্র ও সমাজের জন্য ভাল কিছু করবো।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট’র যুগ্ম বার্তা সম্পাদক এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমি এই এলাকার সন্তান। শৈশব-কৈশোর কেটেছে এখানের বিদ্যাপীঠে। আপনাদের স্নেহহধন্যে বেড়ে ওঠেছি। নিজের অবস্থান থেকে লেখনীর মাধ্যমে আপনাদের জন্য যদি কিছু করতে পারি, এটা হবে আমার জন্য পরম পাওয়া। বিশেষ করে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা সমাজের দর্পন হয়ে অনুসন্ধিৎসু চোখে সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি তুলে ধরতে আপোষহীন হয়ে কাজ করেন। আমরা যাতে দেশ ও সমাজের জন্য ভাল কিছু করতে পারি, এ জন্য আপনাদের দোয়া চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জমিরুন নেসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল, ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মন্নান, বর্তমান প্রধান শিক্ষক এ.কে.এম মিছবাউর রহমান, শ্রীপুর জালালীয়া ফাজিল মাদরাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা জুবায়ের হোসেন, জমিরুন নেসা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আজিজুর রহমান মুক্তা, সমাজসেবী মো. সামছ উদ্দিন ও ডা. শেখ আক্তার হোসেন, হলি ফ্লাওয়ার স্কুলের সহকারী শিক্ষক মো. শামিম আহমদ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রণি ও সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস।
১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সেনা সদস্য মিনহাজ উদ্দিন ও মনজুর হোসেন, সামাদ হোসেন রুমেল, রুবেল আহমদ, দিলীপ কুমার দাস, ফজলুল করীম, আবুল ফাত্তাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি রিমন হাসান রিমু।

এসময় সিলেটের গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, বাংলাভিশন টেলিভিশনের সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট মো. আজমল আলী, মাই টিভি’র সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাশ, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার মো. মিলন তালুকদার, এশিয়ান টিভি সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট মো. রেজা রুবেল, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ ফটো সাংবাদিক এহিয়া আহমদ, বার্তা টুয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মোশাহিদ আলী, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার রোম্মান আহমেদ চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট’র মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার মৃদুল, আধুনিক কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার সবুজ আহমদ, ফটো সাংবাদিক মেহেদী হাসান অপূর্ব, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট অফিসের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, রানার টিভির সিলেট অফিসের ক্যামেরাপার্সন আফজল আহমদ, সিলেটের তরুণ জনপ্রিয় বøগার নুরুল আমিন জনি, নতুন সিলেট-এর স্টাফ রিপোর্টার শফি আহমদ, টাইম অব সিলেটের পরিচালক জাহিদুর রহমান রিপন প্রমুখ।
এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সাজেদ আলী, সাবেক বাংলাদেশ রাইফেলসের সুবেদার (অব) আবুল হোসেন, মকবুল হোসেন, মুরাদ আলী, আব্দুল মলিক, আসলাম মিয়া, সাবেক ইউপি সদস্য রেসল মিয়া, ছয়ফুল আহমদ, সজল দেবনাথ, আব্দুস সালাম, শামীম আহমদ, মানিক মিয়া, মতিউর রহমান মনি প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের জনতা ব্যাংক, ১৯৯৭ ও ২০০৬ ব্যাচ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও ফরিদ এন্টাপ্রাইজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান রিপন, সাবরিন জান্নাত উর্মি, সানজিদা ইসলাম লিমা। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংগঠনিক ব্যক্তিবর্গসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন,...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে...

spot_img

পড়ুন

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।‎‎ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।‎‎ অনুষ্ঠানে...

তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাবিপ্রবিতে আসছেন বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

শাবিপ্রবি প্রতিনিধি ‎: তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ‎‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।‎‎ বিজ্ঞপ্তিতে বলা হয়,...

শাবিপ্রবিতে এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে কৃতি শিক্ষকদের মাঝে 'ডিনস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের...

সালমান শাহ হত্যা মামলা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

আধুনিক ডেস্ক :: চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের...

আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের সাবেক দুই সদস্যের মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার ৩০ আসামির মধ্যে ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের...