সিলেট তামাবিল মহাসড়কের একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দোকান ঘরে প্রবেশ করে । এই ঘটনায় দুই জন গুরুত্বর আহত হন। তারা হলেন গোয়াইনঘাট উপজেলার ৫নম্বর পূর্ব আলিরগাঁও ইউনিয়নের নয়ামাঠি গ্রামের মৃত মাসুক উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের লামাকুটা পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আমজাদ (৩২)।
দূর্ঘটনার পরপর স্থানীয় জনতা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । তারা বর্তমানে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধিন আছেন।
এমন ঘটনার পরপর এলাকাবাসী সিলেট তামাবিল মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে এবং পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেয়। তারা সিলেট তামাবিল মহাসড়কে মানুষ চলাচলের নিরাপত্তা চায় । জৈন্তাপুর ও গোয়াইনঘাট পুলিশকে চোরাচালন বন্দের দাবী জানান।
স্থানীয় ময়মুরবীদের সহায়তায় সিলেট তামাবিল মহাসড়কের অবরোধ তুলে নেওয়া হয়।
এঘটনায় তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ইউনুস আলী জানান, তামাবিল হাইওয়ে রোডের বাগের সড়কের এই ঘটনায় ২ জন আহত হয়েছে।
তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ীটি উদ্বারের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। এই ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।