কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এয়ারপোর্ট থানাধীন গোল্ডেন টাওয়ার স্কাই লিংক ট্রাভেলসের সামনে থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় র্যাব-৯ এর মিডিয়া উইং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মজাম উদ্দিন তেরা মিয়া কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত মজাম উদ্দিন তেরা মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।
বুধবার রাতেই তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব-৯ কতৃক আসামিকে আটক করা হয়েছে।
