ডেস্ক রিপোর্ট ::
সিলেট থেকে নিখোঁজ ৪ শিশুকে রাজধানীর একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটনের শাহজাহানপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো- তানিম আহমেদ, আব্দুল হাকিম, তামিম ও সুহিন মিয়া। শিশুরা ১ সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। তারা সিলেট শহরতলির বাইশটিলা এলাকার বাসিন্দা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করে।
