Homeক্যাম্পাসক্যাম্পাসের চলমান প্রেক্ষাপট নিয়ে...

ক্যাম্পাসের চলমান প্রেক্ষাপট নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের সংবাদ সম্মেলন

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসের চলমান প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অবস্থান ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় রাহাত জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখত বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার।

প্রশাসনের ছায়ায় বা গোপনে কিছু সংগঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে নাইম সরকার বলেন, “প্রশাসনের ছায়ায় বা গোপনে যেসব সংগঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। ফলে প্রতিযোগিতা নয়, বরং অসম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। এর কারণে ঐক্য নয়, বিভাজন সৃষ্টি করবে। আমরা চাই, শাকসু নির্বাচন হোক এমন এক পরিবেশে- যেখানে প্রতিটি শিক্ষার্থী সংশয়মুক্তভাবে নিজের ইচ্ছায় অংশ নিতে পারে।

দলীয় অবস্থান সম্পর্কে তিনি বলেন,”দীর্ঘ ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে প্রশাসনিক বাধা ও দমননীতির কারণে আমরা ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। তারপরও আমরা সক্রিয়ভাবে জাতীয় পর্যায়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা কখনো গোপন, সহিংস বা অগণতান্ত্রিক পথে যাইনি, কারণ আমরা বিশ্বাস করি- নৈতিকতার উপর দাঁড়িয়েই সত্যিকারের রাজনীতি টিকে থাকে। “

অন্যদিকে, কিছু সংগঠন গোপনে বা রূপ বদলে কার্যক্রম চালিয়ে গেলেও তা গণতান্ত্রিক মানদণ্ডে কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা, ন্যায্যতা ও সমান সুযোগই গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি।

হলের সিট বরাদ্দে সমস্যা উল্লেখ করে নাইম সরকার বলেন,”সাধারণ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বড় বাস্তব সমস্যা হলো হল সিট পাওয়া।কিছু সংগঠনের ঘনিষ্ঠ বা প্রশাসনিক সুবিধাভোগী শিক্ষার্থীরা নানা কৌশলে সিট দখল করে রেখেছে, যা সাধারণ শিক্ষার্থীদের প্রতি সরাসরি অন্যায় ও বৈষম্য সৃষ্টি করছে।মৌলিক অধিকারও এখন অব্যবস্থা, অস্বচ্ছতা ও পক্ষপাতের শিকার।”

যে প্রশাসন সিট বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে?”

শাকসু নির্বাচন সম্পর্কে তাদের প্রস্তাবনা হিসাবে বলেন,”যখন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে, তখন শাকসু নির্বাচন কার্যক্রম প্রক্রিয়া শুরু করা। কেননা গণতন্ত্রের সৌন্দর্য হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে। এটি ঐক্য নয়, বিভাজন সৃষ্টি করবে। আমরা চাই, শাকসু নির্বাচন হোক এমন এক পরিবেশে- যেখানে প্রতিটি শিক্ষার্থী সংশয়মুক্তভাবে, নিজের ইচ্ছায় অংশ নিতে পারে।”

এছাড়া নাইম সরকার বলেন, হল সিট বরাদ্দে, কোটার প্রক্রিয়া ও প্রশাসনিক নীতিমালা স্বচ্ছ ও সবার জন্য সমানভাবে করার দাবি জানানো হয়। জুলাই- আগস্টের আন্দোলনের প্রকৃত চেতনা ধারণ, সংরক্ষণ ও বাস্তবায়নের স্বার্থে ক্যাম্পাসের সকল অংশীজনের ঐক্যের ভিত্তিতে “স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ-২০২৫” প্রণয়ন অপরিহার্য ।শিক্ষার মান, গবেষণার সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী কল্যাণকে অগ্রাধিকার দিতে, প্রশাসন ও শিক্ষক সমাজ রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত থেকে ন্যায়ের ভিত্তিতে শিক্ষার্থীদের কাউকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে নিয়ে একটি সহাবস্থানমূলক, ন্যায্য ও নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আহ্বান জানান – যেখানে গণতন্ত্র, স্বাধীন চিন্তা ও পারস্পরিক শ্রদ্ধা বিকশিত হবে।

Share Post Share

আরও পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম।...

পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সহায়তার তালিকা থেকে বাদপড়া বিক্ষুব্ধ কৃষকদের হট্টগোল ও বাঁধার মুখে ওই ইউনিয়নে বোরো আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারী বরাদ্দ পাওয়া মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েও তালিকায় নাম...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আধুনিক ডেস্ক :: জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই এমন প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার ৬০ দেশ থেকে আমদানির ওপর ১০ থেকে...

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল। সিলেট-৪ আসনের আওতাধীন এলাকা অর্থাৎ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট বা জৈন্তাপুর উপজেলার কোথাও হাসপাতালটি নির্মিত হবে। বুধবার চীনা বিনিয়োগকারীদের নিয়ে হাসপাতালটির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...