আধুনিক ডেস্ক ::
সিলেটের ফুটপাত থেকে হকারদের পুনর্বাসনের লক্ষ্যে লালদীঘিরপার হকার্স মর্কেটে প্রস্তুতি পরিদর্শন করলেন বিএনপি নেতা সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। এ সময় কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে লালদিঘীরপারে হকার পুনর্বাসনে মাঠের কাজ পরিদর্শন করতে যান। এ সময় উপস্থিত ছিলে হকার্স মার্কেটের ব্যবসায়ী আব্দুল জলিল, বশির আহমদ প্রমুখ।
প্রস্তুতি পরিদর্শনকালে মাহবুব চৌধুরী সিলেট নগরীকে বাসযোগ্য ও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে নগরীর ফুটপাতকে হকারমুক্ত করা ও ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে এসব পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের যেন বিকল্প জীবিকার পথ তৈরি করে দেওয়া যায়। মাঠের প্রস্তুতির ধীর গতিতে তিনি এ সময় অসন্তোষ প্রকাশ করে মাহবুব চৌধুরূ বলেন, এত বিপুল সংখ্যক হকারকে পুনর্বাসনে যে গতিতে কাজ হওয়ার কথা ছিলো তেমনটি হচ্ছে না। তিনি বিষয়টি তদারকির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
