Homeবাছাইগাজায় অবিলম্বে মানবিক সংকট...

গাজায় অবিলম্বে মানবিক সংকট থামানোর আহ্বান জানিয়ে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনের গাজায় চলমান ‘মানবসৃষ্ট মানবিক সংকট’ দ্রুত শেষ করতে বিশ্বের চার হাজারের বেশি বিজ্ঞানী ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী বিজ্ঞানীদের মধ্যে ১৪ জন নোবেলজয়ী এবং ৫ জন ফিল্ডস মেডেলপ্রাপ্ত গণিতবিদও আছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গাজার মানবিক সংকট ক্রমাগত বাড়তে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। খাবারের কৃত্রিম সংকট তৈরি করে একধরনের দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করার বিষয়টি আমরা মেনে নিতে পারছি না।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এবং জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন-এর কাছে বিবৃতিটি পাঠানো হয়েছে।

বিজ্ঞানীরা এই মানবিক সংকট দ্রুত শেষ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইতালির নোবেল বিজয়ীরা আছেন। তাঁরা হলেন তাত্ত্বিক পদার্থবিদ জেরার্ড হুফট ও ডেভিড পলিতজার, গণিতবিদ রজার পেনরোজ এবং পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি।

বিবৃতিতে আরও বলা হয়, গাজার জনগণের চিকিৎসা সুবিধা জোর করে বন্ধ করে দেওয়া, শিশুদের ন্যূনতম শিক্ষার সুযোগ না থাকা, বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা এবং সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও জীবনের প্রতি প্রকাশ্য অবহেলা দেখে আমরা হতভম্ব।

বিজ্ঞানীরা এই মানবিক সংকট দ্রুত শেষ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইতালির নোবেল বিজয়ীরা আছেন। তারা হলেন তাত্ত্বিক পদার্থবিদ জেরার্ড হুফট ও ডেভিড পলিৎজার, গণিতবিদ রজার পেনরোজ এবং পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি।

বিবৃতিতে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা এবং জিম্মিদের ওপর অমানবিক আচরণেরও নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিকে একটি জটিল ঘটনাপ্রবাহের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গাজায় হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী অন্তত এক হাজার শিশু রয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে ভয়ংকর কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ মানুষের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের ঘটনাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। এই মানবিক বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।

বর্তমান পরিস্থিতিকে একটি জটিল ঘটনাপ্রবাহের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গাজায় ১০ হাজারের বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী প্রায় এক হাজার শিশুও রয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে ভয়ংকর কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞানীরা লিখেছেন, ‘মানবতার কল্যাণে কাজ করা বিজ্ঞানী হিসেবে আমরা বিশ্বজুড়ে সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি, তারা যেন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে এই ট্র্যাজেডি থামায়।’

বিবৃতিতে ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদেরাও স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে আছেন আলেসিও ফিগালি (ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ড) এবং ডেভিড বি মামফোর্ড (হার্ভার্ড ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস, যুক্তরাষ্ট্র)। ইউরোপের বিজ্ঞানীরা সর্বোচ্চ স্বাক্ষরকারী। উত্তর আমেরিকার বিজ্ঞানীরা দ্বিতীয় সর্বোচ্চ স্বাক্ষরকারী।

Share Post Share

আরও পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...