আধুনিক ডেস্ক ::
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে সিলেটে বিক্ষোভ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। প্রতিবাদ সমাবেশ থেকে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি প্রকাশ করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বাদ জুমা নতরীর কোট পয়েন্টে জেলা উত্তর দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের পাশাপাশি গণমিছিল কর্মিসূচিও পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী যে কোনো চক্রান্তই বরদাশত করা হবে না। মানবতার নামে জাতিসংঘের এই অফিস স্থাপন করে সমকামিতা ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার সকল ষড়যন্ত্র দেশের বৃহৎ ইসলামিক দল জমিয়তে উলামায়ে ইসলাম দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো মূল্যে প্রতিহত করবে ।
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসিমীর যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান, উত্তর জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট নির্বাচনী এলাকার প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী,মেট্রোপলিটন সভাপতি মাওলানা খয়রুল হোসেন, মহানগর সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমেদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা কারী সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমেদ , মাওলানা আমিনুদ্দিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি, মাওলানা নুর আহমদ কাসেমী, সহ সভাপতি মাওলানা মতাওয়াকিল বিল্লাহ জালাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা হাফেজ আহমদ সগীর বিন আমকুনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা নেয়ামত উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মহিবুল্লাহ, রেজাউল হক, মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমেদ চৌধুরী, মহানগর যুব জমিয়তের সভাপতি ,মাওলানা আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ দিলদার আহমদ ,দক্ষিণ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সাধারণ মাহমুদুল হাসান নোমান, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি, জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফা সাদি প্রমুখ।
