Homeসংবাদসিলেটে ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে...

সিলেটে ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

আধুনিক ডেস্ক:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ-সিলেট রেঞ্জ এবং সিলেট মহানগর ট্রাফিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি হাবিবুর রহমান খান।

আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা, শৃঙ্খলা ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান খান বলেন,আমরা সবাই জানি আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ঈদুল আযহা বাংলাদেশের মুসলমানদের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব।

এ উপলক্ষ্যে দেশের কোটি কোটি মানুষ রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। এ ছাড়া পর্যটন নগরী সিলেটে বিভিন্ন জেলা থেকে মানুষ যাতায়াত করে থাকেন আননন্দ ভ্রমণ কিংবা নিজ নিজ আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের জন্য।

নারির টানে ছু টে যান নিজ গন্তব্যস্থলে। এরকম একটি সময়ে জনসাধারণ যাতে নির্বিগ্নে/শান্তিতে এবং নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে আত্মীয়-স্বজনের সাথে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরোও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ যাতে আগুগঞ্জ থেকে সিলেট হয়ে জাফলং, সুনামগঞ্জসহ অন্যান্য স্থানে নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে এবং যানজটমুক্ত পরিবেশে যাতাযাত করতে পারেন সেটা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট রেঞ্জ এবং সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে এবং মাঠ পর্যায়ের সদস্যদের সাথে আলোচনা করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সম্পৃক্ত করে বিগত ঈদুল ফিতরের সময় যেভাবে নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল সেভাবেই আমরা ঈদুল আযহা উপলক্ষ্যেও সর্বত্র মানুষের নিরাপত্তা দিতে কাজ করে যাবো। সকল অফিসার ইনচার্জগন অত্যন্ত সুন্দরভাবে কিভাবে জেলা পুলিশের সাথে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যায় এবং আগামী দিনগুলোতে জনসাধারণকে কিভাবে আনন্দ দায়কভাবে ঈদযাত্রা উপহার দেয়া যায় সেই কৌশলগত পরিকল্পনার বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়।

সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, আমরা আশা করি সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে মানুষ নিরাপদে ও শান্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবে। এবং সবাই নির্বিঘ্নে কোরবানির গরু কেনাবেচা করতে পারবেন।
তিনি বলেন, একটা সুন্দর ঈদ উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

সভায় আরও উপস্থিত ছিলেন এসএমপি সিলেটের ডিসি (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, সুনামগঞ্জ দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, হবিগঞ্জ মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, হাইওয়ে পুলিশ সিলেট সার্কেলের এ এস পি মির্জা সাইজুদ্দিন, হবিগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, হবিগঞ্জ মাধবপুরের পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বাহুবল থানার ওসি মো. জাহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ, ওসমানী নগরের ওসি মো. মোনায়েম মিয়া, মৌলভীবাজার থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন, বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, ওসি দেওয়ান কউসিক আহমেদ, শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক, সাতগাঁও হাইওয়ে থানার ওসি মো. সাইফুর রহমান, সিলেট হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুর রশিদ সরকার, জয়কলস হাইওয়ে পুলিমের এস আই মো. নাজমুল হক, সাতগাঁও হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (অপারেশন) সুমন কুমার চৌধুরী, ঢাকা সিলেট মহাসড়কের সঞ্জয় চক্রবর্ত্তী, সিলেট রিজিওনের ইনচার্জ (নিরস্ত্র) শুভ রঞ্জন চাকমা প্রমুখ।

Share Post Share

আরও পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র...

পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।‎‎ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।‎‎ অনুষ্ঠানে...