আধুনিক ডেস্ক:
জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ন্যাশনাল ইয়ুথ ফোরাম। রবিবার (২৫ মে) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভি এস ও বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজম করে ন্যাশনাল ইয়ুথ ফোরাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স সিলেট-এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিম জুয়েল, অভিযাএী কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, ন্যাশনাল ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মোঃ আদিল, সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ এবং সাধারণ সম্পাদক মিহাদ আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ন্যাশনাল ইয়ুথ ফোরামের সদস্য ও ক্রিকেটার ফৌজিয়া ফাতেমা নিশাত, মুজিবুর রহমান, শুভ মল্লিক, শায়খান আহমদ, মরিয়ম বেগম, তানভীর হোসেন ও ফারজানা আক্তার।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা যেমন উদ্বুদ্ধ হয়, তেমনি সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছায়।