কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শাহ আরফিন টিলার অবৈধ পাথর মজুত ও ক্রাশিং করার অপরাধে ৭টি পাথর ভাঙার ক্রাশার মেশিনের যন্ত্রপাতি ধ্বংস ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার পাড়ুয়া ক্রাশারিং এলাকার বিভিন্ন ক্রাশার মিলে এ অভিযান দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত।
এ তথ্য নিশ্চিত করে আবুল হাসনাত জানান, শাহ আরফিন টিলার অবৈধ পাথর ভাঙ্গা ও মজুত রাখায় ৭টি ক্রাশার মিলের যন্ত্রপাতি ধ্বংস করা হয়। এবং দুই ব্যক্তিকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।