কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট আওতায় চলমান বিশেষ অভিযানে মোহাম্মদ জাফর মিয়া (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জাফর মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র।
রবিবার (২৩ফেব্রুয়ারি) দুপুর ২টায় থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ শরিফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার মোস্ট ওয়ান্টেড আসামি মোহাম্মদ জাফর মিয়া।
তিনি আরও জানান। জাফর মিয়া যুবলীগ নেতা, সে সরাসরি ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলা করে মর্মে জানা যায়।