Homeসংবাদগণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট...

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের ২য় কাউন্সিল ও কমিটি পরিচিতি

সভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক আয়শা আক্তার

আধুনিক ডেস্ক:

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার ২য় নগর কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার নব নির্বাচিত সভাপতি তানজিনা বেগম এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আয়শা আক্তারের পরিচালনায় আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর সংগঠক মিসবাহ খান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সোনারূপা চা বাগান এর আহ্বায়ক বিপুল কর্মকার প্রমুখ৷

আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বর্তমান প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কাঠামোর ভয়াবহ রূপ জনগণের সামনে উন্মোচিত করেছে। বঞ্চিত মানুষের যুগসঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিলো এই অভ্যুত্থান। কিন্তু সহস্র প্রাণের বিনিময়েও কাঙ্ক্ষিত মুক্তি পাওয়া যায় নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশজুড়ে দখলদারিত্ব, নাগরিক অধিকারের ক্রম সংকোচন, শিক্ষাঙ্গনে অস্থিরতা, জানমালের নিরাপত্তাহীনতা, মজুরি বঞ্চিত শ্রমিকের গুলিবিদ্ধ দেহ, চা শ্রমিকের উপর শোষণ — এই প্রতিটি বিষয় সাক্ষ্য দেয় যে, অভ্যুত্থানে সরকার পতন ঘটলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি।ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূলের নামে যে কথিত সংস্কার, বাহারি রাজনৈতিক বন্দোবস্ত ও লোকরঞ্জনবাদী কর্মকাণ্ড চলছে, তার কোনোটাই ফ্যাসিবাদ দূর করবে না। বরং সাম্রাজ্যবাদ ও সামরিক মদদে এক লুটেরা বুর্জোয়া শক্তি থেকে আরেক লুটেরা বুর্জোয়া শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে, তাকে নানাভাবে বিভ্রান্ত করে, হতাশায় নিমজ্জিত করে নিষ্ক্রিয় করে দেওয়াই শাসকের রাজনীতি। ফলে জনগণের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হলে ফ্যাসিবাদী বুর্জোয়া ব্যবস্থার মেরামত নয়, আমূল পরিবর্তন করতে হবে । এই পরিবর্তনের লড়াইয়ে গণতান্ত্রিক সিলেট নগর শাখা সিলেটের প্রতিটি ক্যাম্পাসে শ্রমজীবি মানুষের পক্ষে রাজনীতি বিনির্মাণে ভূমিকা রাখবে৷ একইভাবে শিক্ষাসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে৷

আলোচনা সভার আগে একটি সুসজ্জিত র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে জড়ো হয়। কমিটি পরিচিতি অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী এর আগে ২য় নগর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত কমিটি নির্বাচিত হয়৷

সভাপতি : তানজিনা বেগম
সহ সভাপতি : মেহেদি হাসান
সাধারণ সম্পাদক : আয়শা আক্তার
সাংগঠনিক সম্পাদক : আবির খাঁন
দপ্তর সম্পাদক : নিপা আক্তার অজান্তা
অর্থ বিষয়ক সম্পাদক : শারমিন আক্তার রেশমা
চা ছাত্র বিষয়ক সম্পাদক : মঞ্জিসা যাদব
স্কুল বিষয়ক সম্পাদক : মারিয়ান নাফিস আবির৷
সদস্য :
বিপ্লব কুর্মী
মাহবুবা আহমেদ মারিয়া
সৈয়দ তাহমিদ

Share Post Share

আরও পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম।...

পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সহায়তার তালিকা থেকে বাদপড়া বিক্ষুব্ধ কৃষকদের হট্টগোল ও বাঁধার মুখে ওই ইউনিয়নে বোরো আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারী বরাদ্দ পাওয়া মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েও তালিকায় নাম...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আধুনিক ডেস্ক :: জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই এমন প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার ৬০ দেশ থেকে আমদানির ওপর ১০ থেকে...

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল। সিলেট-৪ আসনের আওতাধীন এলাকা অর্থাৎ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট বা জৈন্তাপুর উপজেলার কোথাও হাসপাতালটি নির্মিত হবে। বুধবার চীনা বিনিয়োগকারীদের নিয়ে হাসপাতালটির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...