Homeসংবাদএইচএমপিভি ভাইরাসে আক্রান্ত নারী...

এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন

আধুনিক ডেস্ক ::

হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী মারা গেছেন। তিনি রাজধানীর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি অন্য সংক্রমণেও আক্রান্ত ছিলেন। বুধবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  ৯ জানুয়ারি তাঁর শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই নারী এইচএমপিভির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন। তাঁর পরিস্থিতি কিছুটা জটিল ছিল। ওই নারী কিশোরগঞ্জের বাসিন্দা হলেও থাকতেন নরসিংদীতে। সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে) থাকা অধ্যাপক সায়েদুর রহমান এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ স্বাস্থ্যবিধির পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে এ ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। অধ্যাপক সায়েদুর রহমান বলেন,  এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত যে রোগী মারা গেছেন, তিনি এক মাসের বেশি সময় ধরে আক্রান্ত হয়েছিলেন। ওই সময় তিনি বাসার কাছে স্বীকৃত চিকিৎসক নন, তাঁদের কাছে চিকিৎসা নিয়েছিলেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে তিনি ঢাকার একটি হাসপাতালে আসেন। সেখানে ওই নারীকে অ্যান্টিবায়োটিক ও অক্সিজেন দেওয়া হয়। এর চার দিন পর অবস্থার আরও অবনতি হলে তাঁকে ঢাকার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তখন পরীক্ষায় তাঁর এইচএমপিভি পজিটিভ পাওয়া যায়।

সায়েদুর রহমান বলেন, আসলে এই রোগী হাসপাতালে এসেছিলেন মূলত সেপসিস (রক্তের মাধ্যমে সব শরীরে সংক্রমণ) নিয়ে। তখন তাঁর কালচারে এইচএমপিভির পাশাপাশি সেখানে ক্লেভসিয়েলাজনিত সেপসিসে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার এইচএমপিভি পজিটিভ ডিটেকটেড হয়। এখন পর্যন্ত বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে, এইচএমপিভির কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল। কিন্তু এইচএমপিভি আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, নিউমোনিয়া থাকে, ওই সব কেসে অল্প বা অনেক বেশি বয়সী মারা যাওয়ার আশঙ্কা থাকে।

সায়েদুর রহমান আরও বলেন, ওই রোগীর থাইরয়েড ডিজফাংশন (অকার্যকর) ছিল। সেপসিসে মাল্টি অরগান ফেইলর হয়ে তিনি মারা গেছেন। এই সেপসিস ও মাল্টি অরগান ফেইলরের রোগীদের যখন ভেন্টিলেটশনে নেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে এঁদের পরিস্থিতি পৃথিবীর উন্নত দেশগুলোতেও যথেষ্ট খারাপ হয়। এই মৃত্যু মূলত ক্লেবসিয়েলার কারণে সেপসিস (ব্যাকটেরিয়ার মাধ্যমে ব্যাপক সংক্রমণ) এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টি অরগান ফেইলরের কারণে মৃত্যু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ওই নারী এইচএমপিভি আক্রান্ত ছিলেন। দেশে রুটিন স্ক্রিনিং হলে একটাসংখ্যক মানুষের মধ্যে এইচএমপিভি পাওয়া যাবে। স্বাভাবিকভাবে এই এইচএমপিভি কখনোই মৃত্যুর কারণ হয় না।  বিজ্ঞানে এখন পর্যন্ত এইচএমপিভির কারণে সরাসরি মৃত্যুর কথা বলা হচ্ছে না। এটি মৃত্যুর হারও খুবই নগণ্য। কোথাও কোথাও হাজারে একজন বলা হয়। কিন্তু আসলে সুস্থ মানুষের ক্ষেত্রে তা–ও না।’

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, গত বছর এইচএমপিভি আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিলেন। ভাইরাসটি দেশে ২০১৭ সালে প্রথম শনাক্ত হয়। সেই থেকে ভাইরাসটি দেশে ছিল এবং আছে। এইচএমপিভি আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতো। তবে শিশু, বয়স্ক এবং বয়স্ক যেসব ব্যক্তি ক্যানসার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। এই ঝুঁকি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার।

Share Post Share

আরও পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম।...

পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সহায়তার তালিকা থেকে বাদপড়া বিক্ষুব্ধ কৃষকদের হট্টগোল ও বাঁধার মুখে ওই ইউনিয়নে বোরো আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারী বরাদ্দ পাওয়া মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েও তালিকায় নাম...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আধুনিক ডেস্ক :: জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই এমন প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার ৬০ দেশ থেকে আমদানির ওপর ১০ থেকে...

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল। সিলেট-৪ আসনের আওতাধীন এলাকা অর্থাৎ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট বা জৈন্তাপুর উপজেলার কোথাও হাসপাতালটি নির্মিত হবে। বুধবার চীনা বিনিয়োগকারীদের নিয়ে হাসপাতালটির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...