Homeসংবাদ১৫ বছর পর ওয়েস্ট...

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট ::

স্যাবাইনা পার্কে যখন ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে জয়ের আনন্দে ভাসছেন মেহেদী হাসান মিরাজরা তখন বাংলাদেশে ভোরের আগমনী বার্তা। কিংস্টনের আকাশে সূর্য তখন হেলে পড়ার অপেক্ষায়। জ্যামাইকার এমন শেষ বিকেলেই হাজার মাইল দূরের বাংলাদেশের জন্য আনন্দময় ভোর এনে দিলেন মেহেদী হাসান মিরাজরা।

কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ জিতল ১০১ রানে। যে জয়ে দুই টেস্টের সিরিজে ১-১ সমতা তো হলোই, সেই সঙ্গে ঘুচল ১৫ বছর আর ৭ টেস্ট পর আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ অপেক্ষাও। আর যদি ঘরে-বাইরের সব ম্যাচ বিবেচনায় নেওয়া হয়, তাও ক্যারিবীয়দের বিপক্ষে জয় এল ৬ বছর পর। সর্বশেষ ২০১৮ সালে দেশের মাটিতে দুই টেস্টেই জিতেছিল বাংলাদেশ।

অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হেরে যাওয়া বাংলাদেশ যে দ্বিতীয় টেস্টে জিতে যেতে পারে, সেটি অনেকটা স্পষ্ট হয়ে উঠেছিল ম্যাচের তৃতীয় দিনেই। প্রথম ইনিংসে পাওয়া ১৮ রানের লিডকে সঙ্গী করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান তুলে দিন শেষে এগিয়ে গিয়েছিল ২১১ রানে।

মঙ্গলবার ৩ ডিসেম্বর ম্যাচের চতুর্থ দিনের সকালে এই লিডটাই পৌঁছে যায় ২৮৬ রানে, যেখানে বড় অবদান জাকের আলীর। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯১ রান করে জাকেরই বোলারদের দিয়ে যান ক্যারিবীয়দের চেপে ধরার ভালো পুঁজি। আর সেটিই দারুণভাবে কাজে লাগিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, সঙ্গ দিয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শুরুটা অবশ্য তাইজুলই করেছেন। ২৮৬ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চের আগে কয়েক ওভারের জন্য ব্যাট করতে নামলে তাইজুল ওপেনার মিকাইল লুইসকে তুলে নেন শর্ট লেগে শাহাদাতের ক্যাচ বানিয়ে।

১ উইকেটে ২৩ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন তাসকিন, কিসি কার্টিকে ফেরান লিটনের ক্যাচ বানিয়ে। এরপর স্বাগতিকদের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটা প্রায় একাই করেন তাইজুল। পানি পানের বিরতির পর নিজের টানা দুই ওভারের মধ্যে ফেরান ক্রেইগ ব্রাফেট ও অ্যালিক অ্যাথানাজকে।

এরপর চা বিরতি থেকে ফিরে তাইজুল তাঁর তৃতীয় শিকার করে ফেরান কাভেম হজকে। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ যেটুকু আশার আলো দেখছিল, তা এই হজের ব্যাটের দিকে তাকিয়ে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে ফেলা হজ ফেরেন তাইজুলের বলে এলবিডব্লু হয়ে (৭৫ বলে ৫৫)।

১৪৩ রানে পঞ্চম উইকেট হারানোর পরের ৪২ রানের মধ্যে বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তাসকিন আগের টেস্টের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে ফেরানোর পর তাইজুল জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন। হাসান মাহমুদ একই ওভারে আলজারি জোসেফ ও কেমার রোচকে আউট করার পরের ওভারে শামার জোসেফকে বোল্ড করে ম্যাচের ইতি টানেন নাহিদ রানা।

২০০৯ সালের সফরে গ্রেনাডা টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজে এটি বাংলাদেশের প্রথম জয়। সেবার ভাঙা ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

কিংস্টনের এই ম্যাচটি ছিল বাংলাদেশ দলের জন্য ২০২৪ সালের শেষ টেস্ট। জয় দিয়ে বছর শেষ করার মাধ্যমে নিজেদের পুরোনো এক কীর্তিও ছুঁয়েছে বাংলাদেশ। ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের পর আবার এক বছরে চারটি টেস্ট জিতল বাংলাদেশ। এ বছরের আগের তিন জয় ছিল পাকিস্তান (দুটি) ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট আর ব্যাট হাতে প্রতিরোধের কারণে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাইজুল। যৌথভাবে সিরিজ-সেরা হয়েছেন দুই দলের দুই পেসার তাসকিন আহমেদ ও জেইডেন সিলস্। দুই টেস্টে তাসকিন নিয়েছেন ১১ উইকেট। অনেকটা ছাড়িয়ে যা তাঁর সেরা টেস্ট সিরিজ।

Share Post Share

আরও পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র...

পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।‎‎ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।‎‎ অনুষ্ঠানে...