Homeসংবাদলালদিঘীতে আশা-হতাশা

লালদিঘীতে আশা-হতাশা

আহমেদ সবুজ:

সিলেট নগরীর ফুটপাত হকারমুক্ত। এখন স্বস্তিতেই ফুটপাতে হাটা চলাফেরা করতে পারেন নগরবাসী।
বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, পোস্ট অফিসের সামনে কোথাও নেই হকার।

হকারমুক্ত নগরী গড়তে সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামানের উদ্যোগে গত ১০ মার্চ (রবিবার) লালদিঘীপাড়ে অস্থায়ী মার্কেটে ভ্রাম্যমাণ হকারদের স্থায়ী পুনর্বাসন করা হয়।

প্রায় সাড়ে ৪ একর জায়গায় প্রায় আড়াই হাজার হকারের পুনর্বাসন ব্যাবস্থা করা হয় লালদিঘীর পার মাঠে।
পর্যায়ক্রমে সব হকারকে লালদিঘী মাঠে নিয়ে আসার পাশাপাশি তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা পূরণের আশ্বাস দেন তিনি।

মেয়রের ডাকে সাড়া দিয়ে লালদিঘী মাঠে এলেও কেউবা হতাশায় ভুগছেন আবার কেউবা দেখছেন আশার আলো।

শনিবার বিকেলে নগরির লালদিঘীর পার মাঠে ব্যাবসায়ীদের সাথে কথা হয়। এসময় ব্যাবসায়ীরা প্রধান দুটি সমস্যা কথা তুলে ধরেন। তারা বলেন এখানে খোলা ড্রেনের দুর্গন্ধের কারণে অনেকেই আসতে চায়না। তাছাড়া রাস্তার সমস্যা মার্কেটের সবচেয়ে বড় সমস্যার একটি।

রাস্তা ও ড্রেনের দুর্গন্ধের সমস্যা তুলে ধরে এক জুতা দোকানের ব্যাবসায়ী বলেন, এখানে রাস্তা কোথায়? বৃষ্টি হলে সারা শহরের ময়লা এসে এখানে জমা হয়। খোলা ড্রেনের গন্ধে কেউ দাড়াতে পারেনা। এছাড়াও কয়েকদিন আগে এক বৃষ্টিতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টিতে প্রচুর মাল-পত্র নষ্ট হয়ে যায়।

ঐ দোকানী বলেন, সিটি মার্কের ভেতরের রাস্তা ৯ হাত কিন্তু দোকানীরা রাস্তার উপর দোকান তুলে রাস্তাকে করে ফেলছে ৩ হাত। একটি রিকশা ঠিকমতো আসতে পারেনা এই রাস্তা দিয়ে। তাছাড়া লালদিঘীর পার ব্যাংকের ঐদিকের রাস্তায় একটা ট্রাক ঢুকলেই রাস্তা বন্ধ।

হতাশা জড়ানো কণ্ঠে তিনি বলেন, দেড় লাখ টাকার মাল তুলে এখনো ২০০ টাকা বিক্রি করতে পারিনি।
কাপড়ের দোকানের এক ব্যাবসায়ী বলেন, কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা নাই বললেই চলে।
তিনি বলেন, সকাল ১২টায় দোকান খুলে বসেছি এখনো একটা টাকাও বিক্রি হয়নি। গতকালও (শুক্রবার) কোন বেচাকেনা হয়নি। এমন চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

আরেক কাপড় ব্যাবসায়ী বলেন, একশ টাকা বাসা থেকে নিয়ে আসি, রিকশা ভাড়া ৬০ টাকা দিয়ে এখন ৪০ টাকা আছে পকেটে, এখন ইফতারি যে করবো এখানে বসে ইফতারির টাকাও নেই।

তিনি বলেন, এক লাখ টাকা খরচ করে বাঁশ দিয়ে ঘর তৈরি করে ছিলাম কিন্তু সেই ঘরও তুফানে উড়ে গেছে।
ঐ ব্যাবসায়ী আরো বলেন, আমাদের মূলধন হচ্ছে ৫-১০ হাজার টাকা আর এখানে ব্যাবসা করতে হলে দুই লাখ টাকার প্রয়োজন। দুই লাখ টাকা কি হকারের কাছে আছে?

এছাড়াও এই মার্কেটের বেশিরভাগ ব্যাবসায়ী ব্যাংক ও বিভিন্ন এনজিওর ঋণে জর্জরিত। কিভাবে তারা লোন পরিশোধ করবেন সেই চিন্তায় মাথায় হাত তাদের।

তবে ভিন্ন চিত্র কাঁচা বাজার ও মাছ বাজারে। সেখানে গিয়ে প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়।
তবে তাদের প্রত্যাশা রাস্তা বের হলে ক্রেতা আরো বাড়বে।

কাঁচা বাজারের এক তরকারি ব্যাবসায়ী রাস্তার কারণে অনেকেই পর্যাপ্ত তরকারি বা জিনিসপত্র কিনে নিতে পারেন না। কারণ এখানে রাস্তা দিয়ে একটা সিএনজি বা রিকশা ঠিকমতো যাতায়াত করতে পারেনা।

তবে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, কাপড়ের দোকানিদের চেয়ে আমাদের অবস্থা ভালো।
একজন ফল বিক্রেতা বলেন, শুধুমাত্র রাস্তার কারণে একদিনের ফল ৪ দিনে বিক্রি করতে হয়। যদি রাস্তা বের হয়ে যায় তাহলে আমাদের বেচাকেনা ইনশাআল্লাহ ভালো হবে।

মেয়েরের উপর আস্থা রেখে লালদীঘির মাঠে স্থায়ী ব্যাবসা শুরু করেন এবং সিটি করপোরেশন হকারদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয় তাহলে অচিরেই আমরা সুন্দর একটা সিলেট সিটি দেখতে পাবো।

তবে শুধু সিটি করপোরেশন একার প্রচেষ্ঠা নয়, নগরবাসীর এগিয়ে আসা উচিত। সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দবাজারের লালদিঘী মার্কেট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি কাপড়-চোপড়, জুতা ইত্যাদি ক্রয় করলে তাদের ব্যাবসা যেমন জমে উঠবে সাথে একটা পরিবারের আয়ের ভীত মজবুত হবে।

Share Post Share

আরও পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম।...

পড়ুন

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সহায়তার তালিকা থেকে বাদপড়া বিক্ষুব্ধ কৃষকদের হট্টগোল ও বাঁধার মুখে ওই ইউনিয়নে বোরো আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারী বরাদ্দ পাওয়া মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েও তালিকায় নাম...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আধুনিক ডেস্ক :: জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই এমন প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার ৬০ দেশ থেকে আমদানির ওপর ১০ থেকে...

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল। সিলেট-৪ আসনের আওতাধীন এলাকা অর্থাৎ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট বা জৈন্তাপুর উপজেলার কোথাও হাসপাতালটি নির্মিত হবে। বুধবার চীনা বিনিয়োগকারীদের নিয়ে হাসপাতালটির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...