আধুনিক রিপোর্ট:
সিলেট-তামাবিল মহাসড়ক এখন যেন মরণফাঁদ। প্রাইভেটকার খাদে পড়ে চার ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যুর পর এবার দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে চাপা দিলো ট্রাক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০) জানুয়ারি বিকেল ৪টায় সিলেট-তামাবিল মহাসড়ক হরিপুর বাজার সংলগ্ন ইলিয়াস ড্রাইভারের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর অ্যাম্বুলেন্সকে জাফলংগামী একটি ড্রিস্টিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে একটি বৈদ্যুতিক খাম্বা ও অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। তবে এঘটনায় কেউই হতাহত হয়নি।
এ বিষয়ে ইলিয়াস ড্রাইবার জানান, আমার পরিবার অসুস্থ হওয়ায় সিলেট হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে গাড়িটি বাড়ির সামনেই সাইট করে রাখা ছিলো আমার পরিবার গাড়িতে উঠার আগমুহূর্তেহঠাৎ করেই ট্রাক গাড়ি এ্যাম্বুলেন্সকে চাপা দেয়। ভাগ্যক্রমে আমার পরিবার বেঁচে যায়।
এর আগে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৪নং বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৪ ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়।