আধুনিক রিপোর্ট ::
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ঝেরঝেরিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেপ্তার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা।