Homeসংবাদওসমানীনগরে কেন্দ্রমুখি হচ্ছেন না...

ওসমানীনগরে কেন্দ্রমুখি হচ্ছেন না ভোটাররা

ওসমানীনগর প্রতিনিধি:

চলমান জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় এক যুগে সিলেট-২ আসনের অন্তর্ভূক্ত ওসমানীনগরে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহন। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও উপজেলার ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। কিন্তু ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী ও সতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড় দেখা গেছে।

সরজমিনে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ১শ২০ টা ভোট কাস্ট হয়েছে।কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৭শ ৮৭। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়ালাবাজার ইউনিয়েনর পাঠলী পাড়া ভোট কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৪হাজার ৩শ ৫৮ জন। মহিলা ৪ ও পুরুষ ৫টি বুথ মিলিয়ে মোট ৯ টি বুথে সকাল ১০ টা পর্যন্ত এই কেন্দ্র ১শ৫০ টি ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৮৮ ভোটার থাকলেও সাড়ে ১১ টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে শতাধিক । ৪ টা বুথে এই কেন্দ্রে ভোট গ্রহন চলছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রুপক রঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ ৫ জন। সকাল ১০ টা পর্যন্ত মোট ৩শ৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশেন্দো পৌদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদিপুর ইউনিয়েনর সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৮ টা থেকে শুরু হয়ে আড়াই ঘন্টায় ১শ৫০টি ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭শ ৫৫ জন।

ব্রাক্ষণ গ্রাম হযরত শাহজালার (রহ.) কামিল মাদ্রাসায় দুপুর ১২ টা পর্যন্ত মোট ৫শ ৩৬ টি। মোট ভোটার ৪ হাজার ৭ শ ৯২। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নেপাল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা বলেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।

তথ্যমতে, সিলেট-২ আসনের অন্তর্ভুক্ত বিশ্বনাথ-ওসমানীনগর এই দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৪৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২ জন । ১২৮ টি ভোট কেন্দ্রের ৭৭৩ ভোট কক্ষে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ ।

সিলেট-২ আসনে এবারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে ইয়াহইয়া চৌধুরী, বর্তমান এমপি ও গণফোরামের প্রার্থী সূর্য প্রতীকে মোকাব্বির খান, তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আশ প্রতীকে আব্দুর রব মল্লিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডাব প্রতীকে মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আম প্রতীকে মনোয়ার হোসাইন এবং সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মুহিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share Post Share

আরও পড়ুন

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম।...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আধুনিক ডেস্ক :: জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের...

পড়ুন

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আধুনিক ডেস্ক :: জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই এমন প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার ৬০ দেশ থেকে আমদানির ওপর ১০ থেকে...

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল। সিলেট-৪ আসনের আওতাধীন এলাকা অর্থাৎ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট বা জৈন্তাপুর উপজেলার কোথাও হাসপাতালটি নির্মিত হবে। বুধবার চীনা বিনিয়োগকারীদের নিয়ে হাসপাতালটির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের শেষ পশুর হাট

রুহুল আমিন, গোলাপগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো শেষ বাজারে পুরোপুরি জমে উঠেছে। আগামী কাল ঈদ তাই হাটে ক্রেতা ও পশুর সমাগম বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে গরু ক্রয়-বিক্রয়ের ধুম। গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরকাস্থবাজার,ঢাকাদক্ষিণবাজার ও অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে,...

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।...

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আধুনিক ডেস্ক :: পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর...