আধুনিক ডেস্ক:
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউজে সিলেট জেলার ৬টি আসনের ৩৫ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময় তিনি বলেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরো বলেন, আমরা সরকার থেকে থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।
এসময় তিনি বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে।
এরপর দুপুর ১২টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার।