Homeসংবাদছাড় দেয়া ২০ আসনেও...

ছাড় দেয়া ২০ আসনেও চাপে জাপা

আধুনিক কাগজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে শরিকদের ছাড় দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি (জাপা) ছাড় পেয়েছে ২৬ আসনে; ১৪ দলীয় জোটকে দেওয়া হয়েছে ছয়টিতে।
এসব আসনের বেশিরভাগে সরাসরি আবার স্বতন্ত্র হিসেবে আছে আওয়ামী লীগের প্রার্থী। তাই নির্বাচনে বেশ চাপেই থাকতে হচ্ছে জাতীয় পার্টি ও ১৪ দলকে।
একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি কয়েকটি আসনে নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কিন্তু আগামী নির্বাচন দিয়ে দলটির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। জাপা সদস্য মুখে বিভাজনের কথা অস্বীকার করলেও দলের কার্যক্রমে বিষয়টি মোটা দাগে দেখা যায়। এর মধ্যে পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদের অনুসারী হওয়ায় সরাসরি দল থেকে মনোনয়ন বঞ্চিত হন সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও রুস্তম আলী ফরাজী। তারা আগামী নির্বাচনে লড়তে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ বিভাজনের কারণে সুযোগ বাড়ছে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের স্ত্রী শেরিফা কাদের ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন। এ আসনে আওয়ামী লীগের সরাসরি কোনো প্রার্থী নেই। তবে কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী। ফলে চাপে পড়েছেন শেরিফা। কেননা, দুই যুগের বেশি সময় ধরে ঢাকা-১৮ আসনের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খসরু চৌধুরী। জনপ্রতিনিধি না হয়েও ঢাকা-১৮ আসনের অনেক কাঁচা রাস্তা পাকাকরণ, সংস্কার ও চলাচল উপযোগী করেছেন। ঢাকা-১৮ আসনে মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলেছেন দরিদ্র মানুষদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন খসরু চৌধুরী। ফলে প্রথমবার ভোট করে শেরিফা কাদেরের জয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কয়েকটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের বিপক্ষে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীও আছেন চারজন। তা ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জ মুখে পড়তে হবে আরও ৮ আসনে। নির্বাচনে তাদের হেরে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে লড়ছেন। এ আসনে জাপা প্রার্থী দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল। দলীয় কোন্দলের কারণে এ আসনে হার বরণ করতে হতে পারে জাপার প্রার্থীকে।
পিরোজপুর-৩ আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য রওশনপন্থী রুস্তম আলী ফরাজী মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাশরেকুল আজম। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের বড় ভাই শামীম শাহনেওয়াজ। দৃশ্যমান দলীয় কোন্দলের কারণে আসনটি হাতছাড়া হতে পারে জাপার।
নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টি রয়েছে বিপাকে। আসনে জাপার সরাসরি প্রার্থী রানা মোহাম্মদ সোহেল। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য। তার বিপরীতে দাঁড়িয়েছেন জাপার সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফার স্ত্রী মার্জিয়া সুলতানাও। স্বাভাবিকভাবেই দুই স্বতন্ত্র প্রার্থীর কারণে চাপে পড়তে হচ্ছে জাপাকে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপা প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়াকে লড়তে হচ্ছে নিজের শ্বশুর ও জাপার সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মঈন উদ্দিনের বিরুদ্ধে। এ আসনে আওয়ামী লীগের প্রভাব বেশি।
১০ আসনে জাপার বিপক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নেই। কিন্তু, স্বতন্ত্র হিসেবে যারা দাঁড়িয়েছেন তারা আওয়ামী লীগেরই সদস্য।
কুড়িগ্রাম-২ আসনে জাপা প্রার্থী পনির উদ্দিন আহমেদকে লড়তে হচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক খন্দকারের বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীরের বিরুদ্ধে গাইবান্ধা-২ আসনে জাপা প্রার্থী প্রার্থী আব্দুর রশীদ সরকার লড়াই করবেন।
সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানকে মুখোমুখি হতে হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির। হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সঙ্গে ভোটের লড়াই করতে হবে জাপার মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীকে।
ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি লড়বেন সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ ও তৃণমূল বিএনপির প্রার্থী আজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে। আজিম চাকসুর জিএস ছিলেন।
মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবেলের শক্ত প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ। নীলফামারী-৪ আসনে জাপার বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান লড়বেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিনের বিরুদ্ধে। চট্টগ্রাম-৮ আসনে জাপা প্রার্থী সুলেমান আলম শেঠের শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুচ ছালাম। ময়মনসিংহ-৮ আসনে জাপার ফখরুল ইমাম লড়বেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসানের বিপক্ষে। এ আসনে অবশ্য জাপা প্রার্থী সুবিধাজনক স্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগ ছেড়ে দিলেও বরিশাল-৩ আসনে ওয়ার্কাস পার্টির সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের বিরুদ্ধে লড়াই করতে হবে জাপার গোলাম কিবরিয়া টিপুকে। ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায়।
রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, গাইবান্ধা-১ আসনে বর্তমান সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই এ কয়টি আসনে জাপার জয় নিশ্চিতই বলা চলে।
কিশোরগঞ্জ-৩ আসনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, চট্টগ্রাম-৫ আসনে বর্তমান এমপি আনিসুল ইসলাম মাহমুদ, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে নূরুল ইসলাম তালুকদার, পটুয়াখালী-১ আসনে সাবেক এমপি এ বি এম রুহুল আমিন হাওলাদার ভোটের লড়াই করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী না থাকায় জাপার প্রার্থীরা এসব আসনে ভালো অবস্থানে রয়েছেন।
ঠাকুরগাঁও-৩ ও বরিশাল-৩ আসন জাপার জন্য ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির জন্য বিষফোঁড়া ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কাস পার্টির দুই প্রার্থীর। তাদের বিরুদ্ধে জাপাকে শক্ত অবস্থায় গড়ে তোলা ছাড়া উপায় খুব কম, বলছেন সংশ্লিষ্টরা।

Share Post Share

আরও পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়...

পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...