কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রণীখাই ইউনিয়নের কালাইরাগ, নতুন বাজার সংলগ্নে ইজারা বহির্ভুত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি মামলায় তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অপরাধীদের নিকট থেকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড দন্ডিত করেছেন।
জানা গেছে, কালাইরাগ-নতুন বাজার আশপাশ এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে ফেলুডার, ট্রাক্টর দিয়ে ইজারা বহির্ভুত জায়গা থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস জানান, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।