Homeজাতীয়প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’...

প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি

আধুনিক ডেস্ক ::
নির্বাচন কমিশন (ইসি) বলেছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে বা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ইসি আরও বলেছে, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এ বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। একটি পক্ষ নিয়ে প্রচার চালানোর সুযোগ আছে কি না, এ প্রশ্ন বেশ কিছুদিন ধরে আলোচিত ছিল।

প্রসঙ্গত, গণভোট অধ্যাদেশের ২১ ধারায় বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসাবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রেও যতদূর প্রযোজ্য, অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন বলিয়া গণ্য হইবে, এবং এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া এখতিয়ারসম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

অন্যদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৬ ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন।

Share Post Share

আরও পড়ুন

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের...

পড়ুন

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের শেষ পশুর হাট

রুহুল আমিন, গোলাপগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো শেষ বাজারে পুরোপুরি জমে উঠেছে। আগামী কাল ঈদ তাই হাটে ক্রেতা ও পশুর সমাগম বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে গরু ক্রয়-বিক্রয়ের ধুম। গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরকাস্থবাজার,ঢাকাদক্ষিণবাজার ও অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে,...

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।...

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আধুনিক ডেস্ক :: পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর...

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।‎‎ সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা...

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎‎ মতবিনিময় সভায় নিরাপত্তা...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল...

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন। রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল,...

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে সভাপতি মনোনীত হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম...