Homeরাজনীতিএনসিপি ছাড়লেন তাসনিম জারা

এনসিপি ছাড়লেন তাসনিম জারা

আধুনিক ডেস্ক ::

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে এনসিপি তাঁকে প্রার্থী মনোনীত করেছিল। তবে শনিবার তিনি ঘোষণা দিয়েছেন, তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তাসনিম জারা। সেখানে তিনি এনসিপির বিষয়ে কোনো কথা বলেননি। তবে এনসিপি সূত্র জানিয়েছে, তাসনিম জারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় চিকিৎসক তাসনিম জারা এ বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গড়ার শুরু থেকে দলটিতে যুক্ত ছিলেন। দলটি গড়ে তোলেন অভ্যুত্থানের তরুণ নেতারা। দলে দায়িত্ব নেওয়ার পর নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন তাসনিম জারা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে অংশ নিতে এনসিপি ইতিমধ্যে ১২২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সেখানে তাসনিম জারাকে ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনে মনোনীত করা হয়। নির্বাচনে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি চাউর হওয়ার পর অভ্যুত্থানকারী অনেকের মধ্যে ক্ষোভ–বিক্ষোভ দেখা দেয়। দলটির ৩০ নেতা আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দেন।

তার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’

কী কারণে এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যায় এনসিপির কোনো প্রসঙ্গ টানেননি তাসনিম জারা। তিনি লিখেছেন, ‘একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মিবাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।’

তাসনিম জারার এই সিদ্ধান্তের বিষয়ে এনসিপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাঁর পোস্টে লাইক দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টের শেষে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ‘দুটি বিশেষ বিষয়’–এর কথা বলেছেন তাসনিম জারা। প্রথম বিষয় হিসেবে তিনি লিখেছেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল (রোববার) এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব।’

এক দিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ উল্লেখ করে নির্বচনী এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাহায্য চেয়েছেন তাসনিম জারা। এই কাজে যাঁরা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, তাঁদের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের খরচ জোগাতে এরই মধ্যে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ৪৭ লাখ টাকা তুলেছেন তাসনিম জারা। দ্বিতীয় বিষয় হিসেবে তা নিয়ে তিনি লিখেছেন, তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা অর্থ ফেরত পেতে চান, তাঁদের অর্থ ফেরত দেবেন। যাঁরা বিকাশের মাধ্যমে তাকে টাকা পাঠিয়েছিলেন, তাদের অর্থ ফেরত পেতে অনলাইনে ফর্ম পূরণের লিংকও পোস্টে দিয়েছেন তিনি। যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছিলেন, তাদের শিগগিরই অর্থ ফেরতের প্রক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তাসনিম জারা।

ঢাকা–৯–এর নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এই পোস্ট তাসনিম জারা শেষ করেছেন এভাবে, আপনাদেরই মেয়ে, তাসনিম জারা।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা তাসনিম জারা স্নাতকোত্তর পড়েন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জুনিয়র চিকিৎসক হিসেবে কাজ করেন তিনি। কোভিড মহামারির সময় ভুল তথ্য আর গুজবগুলো চিহ্নিত করে স্বাস্থ্যবিষয়ক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেজে দিয়ে বাংলাদেশে পরিচিত হয়ে ওঠেন তাসনিম জারা। রবি টেন মিনিটস স্কুলেও তাঁর ভিডিও প্রচারিত হয়। গত বছর জুলাই অভ্যুত্থানের শুরু থেকে এতে সক্রিয় ছিলেন তিনি।

spot_img

Most Popular

আরও পড়ুন

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

আধুনিক ডেস্ক :: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।...

খাবারের মান নিয়ে কথা বলায় শিক্ষার্থীকে মারধর: শাবিতে ছাত্রদলের ২ নেতা বহিস্কার,

দুই বছর ক্যাম্পাসে অবস্থান নিষেধ, আজীবন হলের সিট বাতিল শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান...

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

আধুনিক ডেস্ক :: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন...

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই...

spot_img

পড়ুন

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

আধুনিক ডেস্ক :: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এসে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এবারের সূচকেও যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর। আর সবার শেষে আফগানিস্তান। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স...

খাবারের মান নিয়ে কথা বলায় শিক্ষার্থীকে মারধর: শাবিতে ছাত্রদলের ২ নেতা বহিস্কার,

দুই বছর ক্যাম্পাসে অবস্থান নিষেধ, আজীবন হলের সিট বাতিল শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে ( দলীয় পদ সদ্য বহিষ্কৃত) ৪ সেমিস্টার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বহিষ্কৃত এ দুই শিক্ষার্থীকে আগামী দুই বছর...

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

আধুনিক ডেস্ক :: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম। অন্যদিকে, বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই)...

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ‘শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক এক মনোমুগ্ধকর বর্ষা-সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। বাংলা ও ভারতীয় সাহিত্য-সংস্কৃতিতে বর্ষা ঋতুর অনন্য আবেদনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতির সৌন্দর্য, আবেগ এবং ঐতিহ্যের নানা অনুষঙ্গ সঙ্গীতের মাধ্যমে তুলে...

আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সিলেটে ওরিয়েন্টেশন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট শনিবার (১৮ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী...

হলের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৩ দফা দাবি ইনকিলাব মঞ্চের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রভোস্টকে ট্যাগ করে অভিযোগ জানান সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার। এর জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেছে শাখা...

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

আধুনিক ডেস্ক :: বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া...

পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া, মাধবপুর...

প্রাথমিকে সাধারণ বৃত্তি পেয়েছে দক্ষিণ সুরমার হাজেরা

আধুনিক ডেস্ক: ২০২৬ সলের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাজেরা আক্তার ভুঁইয়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে দক্ষিণ সুরমার মিনিখলা গ্রামের আব্দুল হাকিম ভুঁইয়ার মেয়ে। হাজেরা মেনিখলা মৌরিবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হাজেরা ডাক্তার হতে চায়। তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন মা-বাবা। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭৯,২৪৬ জন...

শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের শাস্তি দাবি শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা। রোববার (১৯ জুলাই) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি...

কমলগঞ্জে ধলাই নদীর ব্রিজ ও বাড়িঘরের নিচ থেকে বেপরোয়া বালু উত্তোলন, হুমকিতে শতাধিক বসতবাড়ি ও ধলাই সেতু

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধলাই নদীর ব্রিজ ও নদী সংলগ্ন বাড়িঘরের নিচ থেকে ড্রেজার মেশিনে বেপরোয়াভাবে বালু উত্তোলনের হিড়িক শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকান্ডের ফলে নদীর ব্রিজ, শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট, নদীর প্রতিরক্ষা বাঁধ, ফসলি জমি ও স্থানীয় জনপদ হুমকির মুখে পড়েছে। ব্রিজের...