Homeবাছাইকান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত...

কান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত ১৫ আফগান নিহত: তালেবান সরকারের দাবি

আধুনিক ডেস্ক ::

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে পাকিস্তানি হামলায় ১২ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে। হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে আফগানিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। প্রায় ১০০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই আঘাত বেশ গুরুতর। তবে আপাতত লড়াই বন্ধ হয়েছে।

আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ সকালে জানিয়েছেন, হামলায় ১২ জন নিহত হয়েছেন। এই লড়াই নতুন করে আজ সকালে পাকিস্তান শুরু করেছে। আফগানিস্তান এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। নিহত ব্যক্তিরা সবাই আফগানিস্তানের নাগরিক।

মুজাহিদ দাবি করেছেন, তালেবান বাহিনী পাল্টা হামলা চালিয়ে ‘বহু পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে’। তবে মৃতের নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। শুধু বলেছেন, তালেবান যোদ্ধারা বেশ কয়েকটি পাকিস্তানি ঘাঁটি দখল করেছেন বেশ কিছু অস্ত্র, বিশেষত ট্যাংক নিজেদের জিম্মায় নিয়েছেন।

আফগান সরকারের মুখপাত্র দাবি করেছেন, ‘ওই অঞ্চলে (স্পিন বোল্ডাক) পাকিস্তানের বেশির ভাগ সামরিক স্থাপনা ধ্বংস করেছে আফগানিস্তানের বাহিনী। পাকিস্তান এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। আফগানিস্তানের বক্তব্য বা সংবাদমাধ্যমের প্রতিবেদন এখনো নিরপেক্ষভাবে যাচাই হয়নি।

তবে বুধবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানদের একটি হামলা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন।

আইএসপিআরের বিবৃতিতে দাবি করা হয়, বুধবার ভোরে আফগান তালেবানরা স্পিন বোল্ডাক এলাকার চারটি স্থানে ‘কাপুরুষোচিত হামলা’ চালায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী সফলভাবে এই হামলা প্রতিহত করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, পরিস্থিতি এখনো পরিবর্তিত হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে চরমপন্থী ও আফগান তালেবানদের আরও সদস্য জড়ো হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও বক্তব্য প্রমাণ করছে, সপ্তাহের শুরুতে যে অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছিল, কোনোভাবেই তার আর কোনো গুরুত্ব নেই। দুই দেশের মধ্যে সংঘাত সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও তীব্রতা ক্রমেই বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে যাওয়া-আসার প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করা হয়েছে। আফগানিস্তান থেকে সড়কপথে সবজিসহ অন্যান্য কাঁচামাল পাকিস্তানে যেতে পারছে না। পাকিস্তান থেকেও সড়কপথে মালপত্র আসছে না। এতে কাবুলে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

তবে আফগানিস্তানের মধ্যাঞ্চল, উত্তরের শহরসহ কাবুলে এখনো এই লড়াইয়ের কোনো ছাপ পড়েনি। দোকানপাট, স্কুল, অফিস সবই খোলা এবং জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক।

পাকিস্তানের বোমাবর্ষণের যে চিত্র সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত পাওয়া গেছে, তা থেকে এটা স্পষ্ট যে ওই অঞ্চলে গত রাত থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। একাধিক মাটি ও ইট দিয়ে তৈরি কাঁচা বাড়ি ধ্বংস হয়েছে। আফগানিস্তানের গ্রামাঞ্চলে বেশির ভাগ বাড়ি মাটি ও পাথর দিয়ে বানানো। তাই সামান্য আঘাতেই তা ভেঙে পড়ছে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, তালেবান সেনাদের দেশের দক্ষিণে পাঠানোর কাজ শুরু হয়েছে। আগামী দিনে প্রধানত দক্ষিণ অংশে হামলার তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এক সপ্তাহ আগে এই লড়াই শুরু হওয়ার সময় পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছিল। কিন্তু সেখানে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

Share Post Share

আরও পড়ুন

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের...

পড়ুন

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের শেষ পশুর হাট

রুহুল আমিন, গোলাপগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো শেষ বাজারে পুরোপুরি জমে উঠেছে। আগামী কাল ঈদ তাই হাটে ক্রেতা ও পশুর সমাগম বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে গরু ক্রয়-বিক্রয়ের ধুম। গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরকাস্থবাজার,ঢাকাদক্ষিণবাজার ও অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে,...

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।...

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আধুনিক ডেস্ক :: পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর...

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।‎‎ সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা...

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎‎ মতবিনিময় সভায় নিরাপত্তা...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল...

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন। রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল,...

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে সভাপতি মনোনীত হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম...