শনিবার, মার্চ ১৪, ২০২৬
Homeজাতীয়বিএনপি জয়ী হলে তারেক...

বিএনপি জয়ী হলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

আধুনিক ডেস্ক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের জাতীয় কাউন্সিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী এখানে বসে আছেন। তাঁর স্ত্রীও (জুবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক। এখান (ঢাকা) থেকে তিনি গ্র্যাজুয়েশন (স্নাতক) করেছেন…।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘ওষুধ নীতি বিশেষ করে, যাঁরা ওষুধ তৈরি করেন, প্রস্তুতকারক, তাঁরা দুদিন আগে আমার কাছে এসেছিলেন। তাঁরা গুরুতর সংকটে আছেন। বর্তমান সরকারপ্রধানের যিনি বিশেষ সহকারী আছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা বা আইন দিচ্ছেন, যাতে করে (ওষুধ) শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের তুলে ধরতে হবে।’

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই, একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধু মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, অন্নের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে।’

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য লুৎফুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য দেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের এবারের কাউন্সিলে সভাপতি পদের দুই প্রার্থী এ কে এম আজিজুল হক ও হারুন আল রশীদ।

কাউন্সিল অধিবেশনের পর ড্যাবের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য বেলা ১টায় ভোট গ্রহণ শুরু হয়, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে। এবার ভোটারের সংখ্যা তিন হাজারের বেশি। নির্বাচনে ‘আজিজ-শাকুর’ ও ‘হারুন-শাকিল’ এ দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

‘আজিজ-শাকুর’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এ কে এম আজিজুল হক। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন তিনি। এ প্যানেলে মহাসচিব পদে আবদুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে সাইফ উদ্দিন নিসার আহমেদ, কোষাধ্যক্ষ পদে তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘হারুন-শাকিল’ প্যানেলের নেতৃত্বে আছেন হারুন আল রশীদ। তিনি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। এ প্যানেলের মহাসচিব পদে জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে এ কে এম খালেকুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই প্যানেল ছাড়াও ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা...

spot_img

পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মো. বাবুল হোসেনের অর্থায়নে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে এ...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের সুলতানপুর সংলগ্ন করচ বাগানে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।‎‎ এতে উপস্থিত ছিলেন- টিচার্স ক্লাবের সদস্য শামীম আহমদ, ফয়সল আহমদ, জাফর মিয়া, সুলেমান কবির, আবু তাহের, নজরুল ইসলাম, কুহিনূর রহমান নাহিদ,...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস ও বসতভিটায় ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ)...

‎নিখোঁজের দেড় বছর পর প্রতিবন্ধী ছেলেকে উদ্ধার করলো পুলিশ: পরিবারে ফিরল হাসি

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মানবিকতার এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছে থানা পুলিশ। দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা এক প্রতিবন্ধী যুবককে খুঁজে বের করে অবশেষে তার বাবার হাতে তুলে দিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। বহুদিনের অপেক্ষা, উদ্বেগ আর অশ্রুভেজা প্রার্থনার অবসান ঘটিয়ে সন্তানের ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন...

সিলেটে অনুষ্ঠিত হলো ‘হাওর হ্যাকাথন ২০২৬’

শাবি প্রতিনিধি: হাওর অঞ্চলের জলবায়ুজনিত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘হাওর হ্যাকাথন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বুধবার (১১ মার্চ) নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। হ্যাকাথনটির আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর)। আয়োজনে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ এবং...

দোয়ারাবাজারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, উপকৃত ৮০০ অসহায় মানুষ

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন। ‎‎বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি...

স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের...

শাবিপ্রবিতে কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

শাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১০ মার্চ) সিলেট উদয়ন স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা...

জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লী পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল নিয়ে আকস্মিকভাবে মোকামপুঞ্জি এলাকায় যান এবং খাঁসিয়া কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে পল্লীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি...

নারীর কণ্ঠে ন্যায়ের ডাক: দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও ন্যায়ের বার্তা

দোয়ারাবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” সোমবার (৯ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে...

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

আধুনিক ডেস্ক :: মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক...