শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Homeবাছাইশর্ত মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি...

শর্ত মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডাও

আধুনিক ডেস্ক ::

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। তৃতীয় জি-৭ দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিলো। জি-৭ বা গ্রুপ অফ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি বড় দেশের একটি জোট, যার সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটাও বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটা কিছু শর্তের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আগামী বছরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ছাড়া নির্বাচন আয়োজন করতে হবে।

মার্ক কার্নির এই বক্তব্যের একদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা দেন যে ইসরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে এবং আরও কিছু শর্ত না মানে, তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্সও ফিলিস্তিন প্রসঙ্গে একই পরিকল্পনার কথা জানায়।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি হামাসের জন্য পুরস্কারস্বরূপ। উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মাঝে ১৪৭টি দেশই ইতোমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মার্ক কার্নি জানিয়েছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, কানাডার পররাষ্ট্রনীতিতে এই বড় পরিবর্তনের পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন‒ দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি এবং ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ। গাজায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

মার্ক কার্নি আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা নির্ভর করবে দু’টো শর্তের ওপর। এর মাঝে একটি হলো, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের শাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে হবে। আর ওই পুরো এলাকাকে অস্ত্রমুক্ত করতে হবে।

কানাডা অনেকদিন ধরেই আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’কে সমর্থন করে আসছিলো। তবে তিনি আরও যোগ করেন, এখন এই পন্থা আর কার্যকর নয়। তিনি বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।

বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান, তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এই ঘোষণা নিয়ে কথা বলেছেন।

ফিলিস্তিনের মূলত দুই অংশ, গাজা ও পশ্চিম তীর। ফাতাহ পার্টির নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। আর হামাস শাসন করে গাজা। ২০০৬ সালের পর থেকে কোনো নির্বাচনের আয়োজন হয়নি এ অঞ্চলে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার পদক্ষেপের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (পূ্র্বের টুইটার) এক পোস্টে বলেছে, কানাডার এই পরিকল্পনা “গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। এছাড়া, কানাডার কনজারভেটিভ পার্টিও মার্ক কার্নির ঘোষণার বিরোধিতা করেছে।

দেশটির এই বিরোধী দল বলেছে, সাতই অক্টোবরের হামলার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে বিশ্বে ভুল বার্তা পৌঁছাবে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘোষণার পর থেকেই মার্ক কার্নি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েন- এই ইস্যুতে কানাডার অবস্থান পরিষ্কার করার জন্য।

মঙ্গলবার (২৯ জুলাই) ২০০ জনেরও বেশি প্রাক্তন কূটনীতিক ও রাষ্ট্রদূত একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে মার্ক কার্নিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনের সাধারণ মানুষকে উচ্ছেদ, নির্বিচারে বোমা বর্ষণ, গাজায় ফিলিস্তিনিদেরকে না খাইয়ে রাখা, পশ্চিম তীরে দখলদারদের হামলা” কানাডার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

মার্ক কার্নিকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি যুক্তরাজ্য বা ফ্রান্সের ঘোষণায় প্রভাবিত হয়েছেন কি না বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন কি না। উত্তরে তিনি বলেন, কানাডা তার নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়।

ফ্রান্স ও যুক্তরাজ্য যদি শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রই হবে একমাত্র স্থায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্য, যারা এখনো এটি করেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালায়। ওই হামলায় এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হয়। তার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায়সামরিক অভিযান চালায়। গাজার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং অপুষ্টিজনিত কারণে ৮৯ শিশুসহ অন্তত ১৫৪ জনের প্রাণহানি হয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম

আধুনিক রিপোর্ট :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক...

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার

আধুনিক ডেস্ক :: গণভোটে ‘হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া...

নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী ২৬৮ আসনে

আধুনিক ডেস্ক ::জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ...

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আধুনিক ডেস্ক :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয়...

spot_img

পড়ুন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম

আধুনিক রিপোর্ট :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। তিনি শুক্রবার বিকালে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট...

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার

আধুনিক ডেস্ক :: গণভোটে ‘হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময়...

নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী ২৬৮ আসনে

আধুনিক ডেস্ক ::জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে, তারা ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার পরদিন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী...

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আধুনিক ডেস্ক :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের...

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুনে নিহত ৬

আধুনিক ডেস্ক :: রাজধানীর উত্তরায় ছয়তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৬ জন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিনজন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম–পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও...

পবিত্র শবে মিরাজ আজ

আধুনিক ডেস্ক :: পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ আজ। মিরাজের ঘটনা মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। মিরাজের ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই...

১১ দলের আসন সমঝোতা, সিলেটের ১৯টির কার কোনটি

আধুনিক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আসন সমঝোতায় এখনও সম্পৃক্ত না হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রেখে ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। আসনের এ সমঝোতায় সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামায়াত। দলটির ভাগে পড়েছে...

১০ দলের ২৫৩ আসনে সমঝোতা, ইসলামি আন্দোলনের জন্য অপেক্ষা

আথুনিক ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণামঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জন্য চেয়ার রাখা হলেও তিনি বা তার দলের কেউ সেখানে যোগ দেননি। ফলে এখন পর্যন্ত কার্যত ১০ দলকে...

ওয়াকওয়ে নয় যেন ‘টিকটকওয়ে’ : অস্বস্তিতে পড়েন ঘুরতে আসারা

এম কে তুহিন :: নগরবাসীর বিনোদনের জন্য ২০২২ সালে উদ্বোধন হয় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় ওয়াকওয়ে। এখানে মানুষ পরিবার পরিজনসহ ঘুরে আনন্দ উপভোগ করে। সিলেট সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হলেও লিজ দিয়ে রেখেছে সিটি কর্পোরেশন। কিন্তু সম্পতি এখানে প্রকাশ্যে অশালীন ভিডিও ধারণ, উচ্চস্বরে গান-বাজনা ও ধূমপান অস্বস্তিতে ফেলছে ঘুরতে আসা...

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন, দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

আধুনিক ডেস্ক ::জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হবে। উপদেষ্টা আসিফ...

বাদীর নারাজি, ওসমান হাদি হত্যা মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

আধুনিক ডেস্ক ::ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের...

নাজমুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক ::ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিকেলে বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত...