আধুনিক রিপোর্ট ::
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল বলেছেন, শেখ মুজিবের মেয়ে নাকি পালায় না, পালাইছে তো পালাইছে গোষ্ঠী নিয়া পালাইছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমায় এক অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বিপদের মুখে ফেলে আপনাদের যে নেত্রী পালিয়ে গেলেন দোহাই লাগে তাকে আর নেত্রী বলে সম্বোধন করবেন না। কই আমাদের নেত্রী তো পালিয়ে যান নাই। আমাদের নেতাকর্মীদের ফেলে বেগম জিয়া তো পালিয়ে যান নাই।


