Homeজাতীয়ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ...

ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়: তারেক রহমান

আধুনিক ডেস্ক ::
কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন নির্বাচনে ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের, আমাদের এবং আমাদের সকলের কোনো আবেগতাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের অপব্যবহার বা প্রশাসনিক কূটকৌশলের পরিবর্তে কারও রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়ার দরকার জনগণের রায়, আস্থা এবং বিশ্বাস। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না।

দেশে নৃশংস হত্যাসহ বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে গণতন্ত্রবিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রবিশ্বাসী রাজনৈতিক দলগুলো পাশে থাকবে, যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ এবং সাহসী হয়।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহূত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা, বিষয়টি জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন আজ বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন কেউ সময়ক্ষেপণ চাইছে কিনা, এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতন্ত্রকামী জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আন্দোলনরত দলগুলোসহ সবার প্রতি আহ্বান জানাই।

দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে তাদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক ও তাঁবেদারমুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকারভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি। হাজারো শহীদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্বশর্ত হচ্ছে, জনগণ তাদের সরাসরি ভোটে, জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রত্যেক ভোটার নির্ভয়ে, নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।

অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।

এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রাসহ গণঅভ্যুত্থানের শহীদদের স্বজন এবং আহত আল মিরাজসহ অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতারা বক্তব্য দেন। শহীদ পরিবারের বক্তব্যে আপ্লুত হয়ে পড়ে পুরো মিলনায়তন। এ সময় বিএনপি মহাসচিব ছাড়াও অনেক নেতাকর্মীকে চোখ মুছতে দেখা গেছে।

Share Post Share

আরও পড়ুন

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের...

পড়ুন

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের শেষ পশুর হাট

রুহুল আমিন, গোলাপগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো শেষ বাজারে পুরোপুরি জমে উঠেছে। আগামী কাল ঈদ তাই হাটে ক্রেতা ও পশুর সমাগম বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে গরু ক্রয়-বিক্রয়ের ধুম। গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরকাস্থবাজার,ঢাকাদক্ষিণবাজার ও অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে,...

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।...

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আধুনিক ডেস্ক :: পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর...

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।‎‎ সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা...

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎‎ মতবিনিময় সভায় নিরাপত্তা...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল...

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন। রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল,...

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে সভাপতি মনোনীত হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম...