শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’র সকল মানবকল্যাণমূলক এবং স্বেচ্ছাসেবী কাজের পাশে থাকবে শাবি প্রেসক্লাব বলে আশ্বাস দিয়েছেন শাবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জুবায়েদুল হক রবিন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল চারটায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে স্বপ্নোত্থানের সদস্যরা শাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।
মতবিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, স্বপ্নোত্থান শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এসব কাজের সুফল ভোগ করছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ। মানুষের সেবায় সংগঠনটির কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এতে শাবি প্রেসক্লাব সব সময় তাদের পাশে থাকবে।
এসময় স্বপ্নোত্থানের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানুষের সেবায় নিঃস্বার্থভাবে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে ‘স্বপ্নোত্থান’। ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে। এসকল কার্যক্রমের মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণ, চ্যারিটি বইমেলা ও শিক্ষামূলক বিভিন্ন ধরণের কার্যক্রমসহ সুবিধাবঞ্চিতদের নিয়ে বিভিন্ন কার্যক্রম।
তিনি আরো বলেন, স্বপ্নোত্থানের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরতে শাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আশা করি, আগামীতে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাব।
মতবিনিময় সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম সৌরভ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতিক হাসান রাজিব, প্রধান সমন্বয়ক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আতিকা বুশরা, কোষাধ্যক্ষ রাবসা সামিয়া প্রিয়ন্তী, দপ্তর সম্পাদক জোওয়াইরিয়া তাবাসসুম, পাবলিসিটি সেক্রেটারি কাউসার আহমদ ও আর্ট অ্যান্ড কালচারাল সেক্রেটারি হীরা আক্তার প্রমুখ।
এসময় শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য সৈকত মাহাবুব, মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


