Homeসংবাদপ্রশ্নবিদ্ধ ছিনতাই মামলাসহ ১৪...

প্রশ্নবিদ্ধ ছিনতাই মামলাসহ ১৪ মামলার আসামী কারাবন্দি উমেদ

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উমেদুর রহমান উমেদকে মহানগর গোয়েন্দা পুলিশ ৫ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এরপর কারাবন্দি উমেদকে মহানগর পুলিশের শাহপরাণ, বিমানবন্দর, কোতোয়ালি ও জালালাবাদ থানার একটি প্রশ্নবিদ্ধ ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে যুবদল নেতা উমেদকে ১৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছ।
গত বৃহস্পতিবার (৬ জুন) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠায় পুলিশ।
উমেদের আইনজীবী অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক বলেন, এ পর্যন্ত যতটি মামলায় কারাবন্দি যুবদল নেতা উমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সবকটি রাজনৈতিক মামলা। এসব মামলার কোন ভিত্তি নেই। মামলার এজহার নামীয় আসামী হিসেবে উমেদের নাম নেই। তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ৫টি মামলায়। এরপর তাকে একে একে ১৪ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এসব মামলায় আইনী লড়াই চালিয়ে ইতোমধ্যে সফল হয়েছি।
তিনি বলেন, ২০২৩ সালে জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় একজন মহিলা প্রবাসী ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় প্রবাসী মহিলা অজ্ঞাত আসামী করে জালালাবাদ থানায় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেট কারের নাম্বার উল্লেখ করে মামলা করেন। এছাড়া পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজও আদালতে দাখিল করে। গাড়ীর নাম্বার যাচাই করে দেখা গেছে ছিনতাইকাজে ব্যবহৃত গাড়িটি মৌলভীবাজার প্রাইম ব্যাংকের নামে। এতে প্রতীয়মান হয় তদন্ত কর্মকর্তা ভিন্নখাতে মামলাটি নেয়ার জন্য যুবদল নেতা উমেদকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করেন। গত বৃহস্পতিবার আদালতে রিমান্ড শুনানি হলে আমরা সার্বিক বিষয় আদালতে উপস্থাপন করার পর আদালত রিমান্ড না মঞ্জুর করেন।
বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ছাত্রদলের রাজনীতি করে উমেদ এখন যুবদল নেতা। সে এখন আক্রোশের শিকার হয়ে একের পর এক মিথ্যা মামলায় নিয়ে কারাবন্দি।

ছিনতাই মামলায় উমেদকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আবেদনের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মুহাম্মদ সহিদুর রহমান জানান, জালালাবাদ থানার ছিনতাই মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। উমেদ ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কাজ চলছে। তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২৮ মে জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় লন্ডন প্রবাসী মমজান বিবি (৮৮) নামের এক মহিলার কাছ থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ৩জন ছিনতাইকারী। ছিনতাইকৃত স্বর্ণের বাজারমূল্য ৪ লাখ ৮৫ হাজার টাকা বলে মামলার এজহারে উল্লেখ করেন তিনি। এছাড়া ছিনতাইকারীরা ছিনতাইকাজে ব্যবহার করে একটি কার (ঢাকা মেট্রো গ-১৪-৪৮২১)। যে কারটি মৌলভীবাজার প্রাইম ব্যাংকের নামে বিআরটিএ তালিকাভুক্ত। এই মামলায় গত ৮ জুন মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মুহাম্মদ সহিদুর রহমান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে যুবদল নেতা উমেদকে রহস্যজনক কারণে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন,...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক...

spot_img

পড়ুন

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অবদান অনন্য। নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হলদে পাখি এই গাইডিং কার্যক্রম ছাত্রীদের জীবনদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রম তাদের জীবনকে...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর‘(হিট) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ‘ট্রেনিং অন অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪০২২ নম্বর কক্ষে এই উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ। রবিবার (৭ জুন) বেলা ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে উপাচার্য কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা গ্রহণকালে উপাচার্য অধ্যাপক...

রামিসা হত্যা : ঘটনার ১৯ দিনের মাথায় দুজনের মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করলেন আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামির জবানবন্দি, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী আসামি সোহেল রানা দোষী প্রমাণিত হয়েছেন...

মধ্যনগরে ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল ধ্বংস ও ভূয়া দন্ত চিকিৎসককে কারাদণ্ড

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। শনিবার (৬ জুন) বিকেলে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ-এর নেতৃত্বে মধ্যনগর বাজার এলাকায়...

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সহায়তার তালিকা থেকে বাদপড়া বিক্ষুব্ধ কৃষকদের হট্টগোল ও বাঁধার মুখে ওই ইউনিয়নে বোরো আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারী বরাদ্দ পাওয়া মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েও তালিকায় নাম...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...