Homeসংবাদজগন্নাথপুরে প্রবাসীর জমি দখলচেষ্টার...

জগন্নাথপুরে প্রবাসীর জমি দখলচেষ্টার অভিযোগ

আধুনিক ডেস্ক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসমাইল চক গ্রামের মৃত ইয়াজ উল্যার ছেলে লন্ডন প্রবাসী মো. কমর উদ্দিনের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী। তারা ওই জমিতে দেয়াল নির্মাণেও বাধা দিচ্ছে কমর উদ্দিনের লোকজনকে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে প্রবাসী কমর উদ্দিনের পক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার নিকটাত্মীয় মো. বাবুল মিয়া।

বাবুল মিয়া সংবাদ সম্মেলনে জানান, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক গ্রামের ওয়াজিদ উল্লার ছেলে তাহার মিয়া ওরফে তেরা মিয়া ও তার ছোট ভাই সুজন মিয়া এলাকায় ভূমিখেকো হিসেবে পরিচিত। একই গ্রামের প্রবাসী কমর উদ্দিন দীর্ঘদিন ধরে পবিবার পরিজন নিয়ে লন্ডনে বসবাস করছেন। সেই সুযোগে ভূমিখেকোচক্রের তাহার মিয়া ওরফে তেরা মিয়া ও তার লোকজন কমর উদ্দিনের জায়গা জাল দলিল ও নামজারির মাধ্যমে তাদের নামে রেকর্ড করে নেয়। জমির খাজনা পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানা যায়। পরে দলিলের নকল তুলে জানা যায় তাদের করা দলিল (দলিল নং- ৪৯৮/২০০৪) জাল। জমির দাগ, খতিয়ান এবং মৌজার সাথে দলিলের কোন মিল নেই। এব্যাপারে পরে কমর উদ্দিনের পক্ষে জগন্নাথপুরের সহকারী কমিশনার বরাবরে নামজারি রিভিউয়ের জন্য মোকদ্দোমা (নং-১০১/২০২৩-২৪) দাখিল করা হয়।

বাবুল মিয়া জানান, তেরা মিয়া তার দলিলে উল্লেখ করেন জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের পশ্চিম গড়গড়িয়া গ্রামের আব্দুর নুরের নামে ওই জমির দলিল রয়েছে। কিন্তু তা সত্য নয়। ওই জায়গা উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১৮৬ নং জেলস্থীত প্রাণদেব কাপন মৌজায়। তেরা মিয়ার উল্লেখিত দলিলের সাথে ওই জায়গার কোন মিল নেই। অথচ এই ভূয়া কাগজপত্রের মাধ্যমে তেরা মিয়ার নামে জমি নামজারি করে নেওয়া হয়।

বাবুল মিয়া জানান, কমর উদ্দিন ওই জায়গার খরিদা সূত্রে মালিক। দীর্ঘদিন ধরে কমর উদ্দিন ও তার স্বজনরা ওই জমি ভোগ দখল করে আসছেন। একই সাথে যথাযথ নিয়মে জমির খাজনাও প্রদান করছেন। ভূমিখেকো তেরা মিয়া ওই জমির জাল দলিল করার বিষয়টি জানার পর সহকারী কমিশনার বরাবর রিভিউ পিটিশন দিয়ে নামজারি ভাঙার আবেদন করা হয়। এরপর সহকারি কমিশনার বাদী ও বিবাদীকে শুনানির জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু বিবাদী পক্ষ পর পর ৩টি নোটিশের পর আদালতে হাজির হয়নি। পরবর্তীতে সহকারি কমিশনার দলিল যাচাই-বাচাই করে দেখেন তেরা মিয়ার দলিলটি জাল। এ অবস্থায় নামজারি জমাভাগের আবেদন নামঞ্জুর সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। একই সাথে ওই মৌজায় ৩ একর ১৯ শতক জমি ১১ নম্বর খতিয়ানে পুনর্বহাল করার আদেশ প্রদান করা হয়।

বাবুল মিয়া জানান, এর পরও থামেনি তেরা মিয়া ও তার চক্রের লোকজন। তারা ওই জায়গায় দেওয়াল নির্মাণে বাধা দিচ্ছেন। এমনকি বিভিন্ন হুমকিও প্রদান করছে। এ অবস্থায় নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা চান প্রবাসী কমর উদ্দিনের স্বজনরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব থেকে গণমাধ্যমে প্রেরিত এক ইমেইলে সংবাদ সম্মেলনের এই তথ্য জানানো হয়। উল্লিখিত বিষয়ে সিলেটটুডে টোয়েন্টিফোরের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে কারো কোন বক্তব্য নেওয়া হয়নি।

spot_img

Most Popular

আরও পড়ুন

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন,...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে...

spot_img

পড়ুন

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।‎‎ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।‎‎ অনুষ্ঠানে...

তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাবিপ্রবিতে আসছেন বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

শাবিপ্রবি প্রতিনিধি ‎: তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ‎‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।‎‎ বিজ্ঞপ্তিতে বলা হয়,...

শাবিপ্রবিতে এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে কৃতি শিক্ষকদের মাঝে 'ডিনস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের...

সালমান শাহ হত্যা মামলা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

আধুনিক ডেস্ক :: চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের...

আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের সাবেক দুই সদস্যের মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার ৩০ আসামির মধ্যে ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের...