Homeসংবাদসিলেট-২: বিপুল ভোটে বিজয়ী...

সিলেট-২: বিপুল ভোটে বিজয়ী শফিকুর রহমান চৌধুরী

জুবেল আহমেদ, ওসমানীনগর প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (ওসমানীনগর বিশ্বনাথ) বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। ৬১ হাজার ৭শ ২৭ ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তিনি। ফলে ১০ বছর পর দলীয় প্রার্থীর বিজয় হয়েছে আওয়ামী লীগের। রবিবার বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হলে উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতিকের ক্ষুদ্র-ক্ষুদ্র বিজয় মিছিল এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস করতে দেখা গেছে।

ভোট গ্রহন চলাকালে সরজমিনে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় একযোগে সিলেট-২ আসনের অন্তর্ভুক্ত ওসমানীনগরে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো লক্ষণীয়।

এদিকে, ভোটগ্রহন চলাকালে নানা অনিয়মের অভিযোগ এনে দুপর দুইটায় গোয়ালাবাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে নির্বাচনে অংশ নেয়া ৪ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও ভোট গ্রহন ছিলো স্বাভাবিক। সকাল ৮টা থেকে বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে বিকাল-৪টা পর্যন্ত। পরে সহকারী রিটার্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়। শেষে খবর পাওয়া পর্যন্ত ৭ প্রার্থীর মধ্যে ব্যাপক ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৭৮হাজার ৩শ ৮৮। নিকটতম প্রতিদ্বন্দি বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক) প্রতিক নিয়ে পেয়েছেন ১৬হাজার ৬শ ৬১ ভোট। ৬১ হাজার ৭শ ২৭ ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

এদিকে, নির্বাচনে অংশ নেয়া বাকি ৫ প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো, জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙ্গল) প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৮শ ৭৪ ভোট, তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক (সোনালী আশ) প্রতিকে পেছেন ৯শ ৪৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন (আম) প্রতিকে পেয়েছেন ২শ ৫৩ ভোট, গনফোরামের দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মোকাব্বির খান (উদিয়মান সূর্য্য) প্রতিকে পেয়েছেন ১৯শ২২ভোট, কংগ্রেস মনোনীত মো: জহির (ডাব) ১৮৫ ভোট।
দুই উপজেলার মোট ভোট গ্রহন হয় ১লক্ষ ৫৯ হাজার ৬৭ ভোট তার মধ্যে বাতিলকৃত ভোট সংখ্যা ১৬শ২০।

প্রসঙ্গত: দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ-৪৪ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ-৭৬ হাজার ১৪৭ জন, মহিলা ভোটার ১ লাখ-৬৮ হাজার ৫৮২ জন । ১২৮ টি ভোট কেন্দ্রের ৭৭৩ ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

Share Post Share

আরও পড়ুন

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে...

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা...

পড়ুন

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।‎‎শাবি প্রেসক্লাবের...

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। https://www.youtube.com/embed/68TEY9Pjnc4 তিনি বলেছেন, এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা...

অপরিকল্পিত বাঁধে বাড়ছে ঝুঁকি, রাবার ড্যামের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ ধান কাটার মৌসুমেও সুনামগঞ্জের দেখার হাওরে ফসল ঘরে তোলার বদলে পানি ঠেকাতে লড়াই করছেন কৃষকরা। গুরুত্বপূর্ণ উথারিয়া বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন তারা। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। চারটি উপজেলাজুড়ে বিস্তৃত ৮ হাজার ৯১০ হেক্টরের দেখার হাওরে...

শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা আমাদের প্রথম অগ্রাধিকার : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বিএনপি সরকার প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। শিশুদের শিক্ষা ও মানষিক বিকাশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এই দেশ ও দেশের মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে তাদেরকে সুশিক্ষায় গড়ে তোলা৷ শনিবার দুপুর...

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। https://www.youtube.com/embed/fHlwF4BWzHQ জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের...

সিলেটে পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কা, ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ

আধুনিক ডেস্ক :: সিলেট বিভাগের হাওর এলাকায় অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয় ও বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। উদ্ভূত পরিস্থিতিতে হাওরের কৃষকদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে জমির পাকা...

রাজশাহীর কলেজে নারী শিক্ষককে লাঞ্ছনা, অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

আধুনিক ডেস্ক ::রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ ও নারী শিক্ষককে (প্রদর্শক) মারধর ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা নারী প্রদর্শককে মারধর করে চুল ধরে বাইরে টেনে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার কলেজের স্নাতক (ডিগ্রি) পরীক্ষার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলাকারীরা কলেজ প্রাঙ্গণে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগ...

সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয়...

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার পরিবেশের দূষণ রোধে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায়...