শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
Homeসংবাদঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি, শেষ...

ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি, শেষ কি হবে উনাই ব্রিজ নির্মাণ কাজ!

কাওছার আহমেদ রাহাত, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর-সোনারহাট সড়কের উনাই ব্রিজ নির্মাণকাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনো শেষ হয়নি ব্রীজের কাজ। গত প্রায় ২৩ মাসেও কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে যথাসময়ে ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। যাতায়াতের উন্নয়নে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও সংশ্লিষ্টদের উদাসীনতায় সমালোচনায় ফেলছে সরকারের উন্নয়ন। উপজেলার পিরিজপুর-সোনার হাট সড়কের উনাই ব্রীজ নির্মাণ কাজের ধীরগতির কারণে উত্তর গোয়াইনঘাটবাসীর যোগাযোগ বর্ষা মৌসুমে উপজেলা সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, এলজিইডির আওতায় উনাই হাওরে ৬০ মি. দীর্ঘ ব্রিজের কাজ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। কাজ শুরুর পর থেকেই ঠিকাদারের গাফিলতি আর কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগের শিকারে পড়েন এলাকাবাসী। গেলো বর্ষাকালে উপজেলা প্রশাসন, পরিষদ ও বিভিন্ন জনপ্রতিনিধির প্রচেষ্টায় একটি বিকল্প সড়ক নির্মাণ হলেও সামান্য বৃষ্টি আর পানিতেই যান চলাচল বিঘ্নিত হয়। ঠিকাদারের কাজের গাফিলতিতে সৃষ্ট জনদুর্ভোগ এখনও চলছে।

গত প্রায় দুই বছর যাবৎ ব্রিজের কচ্ছপ গতির কাজ নিয়ে ও এলাকাবাসীর ভোগান্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। যার দায়ভার ও জবাবদিহিতা এসে পড়ে উপজেলা প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধিদের উপর। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্রিজটি নির্মাণে সরকারের ৮ কোটির ও বেশী টাকা টাকা ব্যয় হচ্ছে।

এ পর্যন্ত ব্রিজের ৫০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম। সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রয়োজনের তুলনায় কম শ্রমিক দিয়ে কচ্ছপ গতিতে চলছে কাজ। এলাকাবাসী জানান, ঠিকাদার এখনও কাজের কাজ কিছুই করতে পারেনি, কিছুদিন কাজ করলে আবার কিছুদিন বন্ধ থাকে। ব্রিজটির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আল-কামিল’ প্রোপাইটিজ। কাজে ধীরগতি, ঠিকাদারের উদাসীনতা ও সুষ্ঠ তদারকির অভাবে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। মানুষের উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও সংশ্লিষ্টদের উদাসীনতায় সৃষ্ট জনদুর্ভোগের কাছে সরকারের উন্নয়নকে ক্ষুন্ন করা হচ্ছে। স্থানীয় আহারকান্দি, মাতুরতল ও মনরতল বাজারের ব্যাবসায়ীরা বলেন, ব্রিজের দুই পাশেই পাকা সড়ক।

শুধু ব্রিজের কারণে যানবাহন ও মালামাল পরিবহন করতে পারছিনা। আমরা ব্যবসায়ীরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। আমরা চাই দ্রুত ব্রিজটির কাজ শেষ করা হোক। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক আমির উদ্দিন বলেন, বৃষ্টি হলে ব্রিজের পাশে তৈরি করা মাটির রাস্তাটি কাদায় পরিণত হয়, এতে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে ভোগান্তি হচ্ছে। ব্রিজের কারণে তারা চাইলেও সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না। ব্রিজটির কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান তিনি। কাজে ধীরগতির কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আল-কামিল প্রোপাইটিজ এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম নিজেকে একজন পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে বলেন, বিগত ২২ সালের ভয়াবহ বন্যায় কাজ করতে দেরী হয়েছে, তাই নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারিনি, বর্তমানে ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

পুরো কাজ সম্পন্ন করতে আরো ৩/৪ মাস সময় লাগবে। প্রতিবেদককে তিনি একটি পত্রিকার সম্পাদক এই কথা মাথায় রাখতেও বলেন। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, আমাদের পক্ষ থেকে তদারকির কোন অভাব নেই। গত দুইদিন আগেও আমি উপজেলা প্রকৌশলীকে নিয়ে ব্রিজের বর্তমান কাজ সরেজমিন পরিদর্শন করেছি। লোকবল অনেক কম, বালি থাকলে সিমেন্ট থাকে না, সিমেন্ট থাকলে রড থাকে না, এভাবেই কচ্ছপ গতিতে কাজ চলছে। উপজেলা প্রকৌশলীকে বলেছি উপরের বিভাগে বিষয়টি জানানোর জন্য। যাতে করে এই বছর বর্ষার আগে ব্রিজের নির্মাণ কাজ শেষ করা যায়।

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত ব্রিজের প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। তিনি এককভাবে ঠিকাদারকে দায়ী করে বলেন, আমি একাধিকবার কাজ বাতিলের জন্য লিখেছি। তবে বাস্তবতা হলো বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল করলে আমরা আরো দেড় থেকে দুই বছর পিছিয়ে পড়বো, এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের কাকুতি মিনতিতে উপর বিভাগ তাকে বাতিল না করে কাজটি পুনরায় করার জন্য সুযোগ ও সময় দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবছর ব্রিজের কাজ শেষ না হলেও বর্ষায় ব্রিজের উপর দিয়ে জনগণ চলাচল উপযোগী পর্যন্ত কাজ করা হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

আধুনিক ডেস্ক :: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ...

‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নির্বাচনের পর পদত্যাগ করতে চান

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন রাষ্ট্রপতি...

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই

আধুনিক ডেস্ক :: রাজশাহীর তানোরে গর্ত থেকে উদ্ধার করা দুই বছরের শিশুটি...

‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ খালেদা জিয়া

আধুনিক ডেস্ক :: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার...

spot_img

পড়ুন

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

আধুনিক ডেস্ক :: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল...

‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নির্বাচনের পর পদত্যাগ করতে চান

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ সাক্ষাৎকার দেন তিনি।...

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই

আধুনিক ডেস্ক :: রাজশাহীর তানোরে গর্ত থেকে উদ্ধার করা দুই বছরের শিশুটি বেঁচে নেই। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন। ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২...

‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ খালেদা জিয়া

আধুনিক ডেস্ক :: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই চিকিৎসকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বিবৃতিটি...

প্রশাসনের স্বৈরাচারিতা দমনের উদ্দেশ্যে শাকসু নির্বাচনে স্বতন্ত্র জোট গঠন

শাবি প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের একাংশ নিয়ে ‘স্বতন্ত্র সাস্টিয়ান জোট’ নামে প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ করেন। এসময় জোটের আটজন সদস্য উপস্থিত ছিলেন । জোটের আওতায়...

জিইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিভাগের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সদস্যদের কাছে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এছাড়া, দেশের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন সদস্য অনলাইনে...

তফসিল ঘোষণা, জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন...

ক্যাম্পাসে ইন্টারনেট গতি বৃদ্ধিসহ ৭ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

শাবি প্রতিনিধি: ক্যাম্পাসের ইন্টারনেটের গতি বৃদ্ধিসহ ৭ দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বরাবর দাবি সম্বলিত স্বারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে...

শাবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মানবাধিকার বিষয়ক সংগঠন ‘হিউমান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ কর্তৃক দিবসটি পালত করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন...

নির্বাচনের তফশিল বৃহস্পতিবার

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিন সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে তফসিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের...

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

আধুনিক ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ...

১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা-১১ আসনে। আর...