শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Homeসংবাদপ্রার্থীতা ফিরে পেলে ৭৫...

প্রার্থীতা ফিরে পেলে ৭৫ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হবো : সংবাদ সম্মেলনে মুহিব

আধুনিক রিপোর্টঃ

দেশের প্রচলিত আইন আনুযায়ী আমার মনোনয়ন বৈধ্য হওয়ার কথা থাকলেও ইসি আমাকে এক সপ্তাহ ঝুলিয়ে রেখে বাতিল করেছে। এটা একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে ইসির অন্যায়মূলক আচরন বলে অভিযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

তিনি বলেন, এখন হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে আগামী ২৭ ডিসেম্বর রায় ঘোষণা দিবেন। আশা করি মহামান্য হাইকোর্ট আমার প্রার্থীতা ফিরিয়ে দিবেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। তিনি আরও বলেন, আমি প্রার্থীতা ফিরে পেলে বিশ্বনাথ ওসমানীনগর আসনের জনগনকে সাথে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবো এবং ৭৫ ভাগ ভোট পেয়ে বিজয়ী হবো। যদি ভোট নিয়ে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবো। বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রাণবন্ত অর্থাৎ উৎসব মুখর করতে সরকার এবং নির্বাচন কমিশনের সুষ্ঠ নির্বাচনের আশ্বাসে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিলেট-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। জেলা রিটার্নীং কর্মকর্তা মনোনয়ন অবৈধ করলে প্রধান নির্বাচন কমিশনে আপীল করা হয়। কিন্তু ইসি বিলম্বে রায় দিয়ে নামঞ্জুর করা হয়। পরে ১৭ ডিসেম্বর তিনি মহামান্য হাইকোর্টে রীট দায়ের করেন এবং ১৮ডিসেম্বর রীটটির আংশিক শুনানী করে ২ দিন পর পরবর্তী শুনানীর জন্য ২০ ডিসেম্বর তারিখ ধার্য্য করেন। দীর্ঘ শুনানীর পর আবারও মহামান্য হাইকোর্ট আগামী ২৭ ডিসেম্বর রায় ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত গ্রহন করেন। এতে তার অবস্থান এখন ঝুলন্ত রলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, প্রতিদ্বন্ধী সবাই যেখানে প্রচার অভিযান চালাচ্ছেন তিনি সেখানে আইনী লড়াইয়ে ব্যস্ত রয়েছেন। তিনি এখন প্রতীক ছাড়াই নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন। মেয়র মুহিব জানান, মহামান্য হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষিত করবেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বেশ কয়েকজন পৌর মেয়র পদে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। একইভাবে ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনেও চারজন পৌর মেয়র পদে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩ (১) ধারায় স্পষ্ট বলা আছে পৌরসভার মেয়র পদে থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত হইলে তাহার পদ শূন্য হইবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন মহামান্য হাইকোর্ট ২৭ ডিসেম্বর আমার মনোনয়ন বৈধ ঘোষনা করবেন বলে তার দৃঢ় বিশ্বাস।

বিশ্বনাথ ও ওসমানী নগরের তার কর্মী সমর্থ দের প্রতি প্রচার অভিযান চালিয়ে যাওয়ার এবং কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের প্রতিদ্বন্ধীরা ভালোভাবে জানে নির্বাচনে আমাদের সাথে প্রতিদ্বন্ধীতা করে তাদের জয়যুক্ত হওয়ার কোন সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা সকল বাধা বিঘ্ন অতিক্রম করে নির্বাচনে অংশগ্রহন করে জয়যুক্ত হবো এবং এই নির্বাচনী এলাকার গরীব দুঃখী মেহনতী মানুষের ভাগ্যন্নয়নে সুযোগ পাবো।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি নেতা খলিলুর রহমান, ওসমানীনগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহেদ সুমন, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা কাউন্সিলর ফজর আলী, যুবলীগ নেতা আক্তার হোসেন, সমাজসেবক সেলিম মিয়া, মেয়র মুহিবের ছেলে প্রবাসী আদনান মুহিব প্রমূখ।

spot_img

Most Popular

আরও পড়ুন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম

আধুনিক রিপোর্ট :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক...

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার

আধুনিক ডেস্ক :: গণভোটে ‘হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া...

নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী ২৬৮ আসনে

আধুনিক ডেস্ক ::জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ...

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আধুনিক ডেস্ক :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয়...

spot_img

পড়ুন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম

আধুনিক রিপোর্ট :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। তিনি শুক্রবার বিকালে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট...

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার

আধুনিক ডেস্ক :: গণভোটে ‘হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময়...

নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী ২৬৮ আসনে

আধুনিক ডেস্ক ::জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে, তারা ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার পরদিন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী...

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আধুনিক ডেস্ক :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের...

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুনে নিহত ৬

আধুনিক ডেস্ক :: রাজধানীর উত্তরায় ছয়তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৬ জন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিনজন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম–পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও...

পবিত্র শবে মিরাজ আজ

আধুনিক ডেস্ক :: পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ আজ। মিরাজের ঘটনা মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। মিরাজের ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই...

১১ দলের আসন সমঝোতা, সিলেটের ১৯টির কার কোনটি

আধুনিক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আসন সমঝোতায় এখনও সম্পৃক্ত না হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রেখে ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। আসনের এ সমঝোতায় সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামায়াত। দলটির ভাগে পড়েছে...

১০ দলের ২৫৩ আসনে সমঝোতা, ইসলামি আন্দোলনের জন্য অপেক্ষা

আথুনিক ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণামঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জন্য চেয়ার রাখা হলেও তিনি বা তার দলের কেউ সেখানে যোগ দেননি। ফলে এখন পর্যন্ত কার্যত ১০ দলকে...

ওয়াকওয়ে নয় যেন ‘টিকটকওয়ে’ : অস্বস্তিতে পড়েন ঘুরতে আসারা

এম কে তুহিন :: নগরবাসীর বিনোদনের জন্য ২০২২ সালে উদ্বোধন হয় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় ওয়াকওয়ে। এখানে মানুষ পরিবার পরিজনসহ ঘুরে আনন্দ উপভোগ করে। সিলেট সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হলেও লিজ দিয়ে রেখেছে সিটি কর্পোরেশন। কিন্তু সম্পতি এখানে প্রকাশ্যে অশালীন ভিডিও ধারণ, উচ্চস্বরে গান-বাজনা ও ধূমপান অস্বস্তিতে ফেলছে ঘুরতে আসা...

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন, দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

আধুনিক ডেস্ক ::জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হবে। উপদেষ্টা আসিফ...

বাদীর নারাজি, ওসমান হাদি হত্যা মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

আধুনিক ডেস্ক ::ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের...

নাজমুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক ::ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিকেলে বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত...