স্পোর্টস ডেস্ক
আগের মোট ১৮ বারের দেখায় ওয়ানডেতে মাত্র দুবার দক্ষিণ আফিকাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে দুটি জয়ই ছিল দেশের মাটিতে। কিন্তু এবার দক্ষিণ আফিকার মাটিতে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়ল টাইগেসরা। বিজয়ের দিনে আরো একটি বিজয় উপহার দিলো তারা।
১৬ ডিসেম্বর স্থানীয় সময় রাতে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমতো পাত্তাই দেয়নি বাংলাদেশের নারী দল। তারা ম্যাচ জেতে রেকর্ড ১১৯ রানের বিশাল ব্যবধানে।
ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের রানের হিসাবে এটিই সবচেয়ে বড় জয়। ম্যাচ জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুর্শিদা খাতুন।
বাংলাদেশে দল তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রেকর্ড ২৫১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর নাহিদা-রাবেয়াদের তোপের মুখে মাত্র ৭৬ রান তুলতে ৬ উইকেট হারায় প্রটিয়া নারীরা। পরে ১০০ রানে হারায় ৮ উইকেট।
মাঝে এলিজ-মারি মারক্স কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তিনি ৩৫ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত দক্ষিণ আফিকা অলআউট হয় ৩৬ ওভার ৩ বলে মাত্র ১৩১ রান করে।
টাইগ্রেসদের হয়ে নাহিদা আক্তার একাই দখল করেন ৩ উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান ও ফাহিমা খাতুনের পেয়েছেন ২টি করে উইকেট।